রেষারেষির জল্পনা উড়িয়ে এই ক্রিকেটারকে বিশ্বের সেরা অফ স্পিনার বললেন হরভজন

রেষারেষির জল্পনা উড়িয়ে এই ক্রিকেটারকে বিশ্বের সেরা অফ স্পিনার বললেন হরভজন

টিম ইন্ডিয়ার অফ স্পিনার রবিচন্দ্রণ অশ্বিনের সঙ্গে তাঁর রেষারেষি নেই বলে সাফ জানিয়ে দিলেন ভারতীয় লেজেন্ড হরভজন সিং। উল্টে ভারতীয় স্পিনারকে প্রশংসায় ভরিয়ে দিলেন টার্বুনেটর। ঠিক কী বললেন হরভজন সিং, দেখে নেওয়া যাক।

হরভজন সিং-র কেরিয়ার

হরভজন সিং-র কেরিয়ার

ভারতের হয়ে ১০৩টি টেস্ট ও ২৩৬টি ওয়ান ডে খেলা হরভজন সিং-এর ঝুলিতে রয়েছে যথাক্রমে ৪১৭ ও ২৬৯ উইকেট। ভারতের হাতেগোনা যে-কজন বোলার টেস্টে হ্যাটট্রিক করেছেন, তাঁদের মধ্যে অন্যতম ভাজ্জি। ২০১১-র বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্যও ছিলেন হরভজন সিং।

রবিচন্দ্রণ অশ্বিনের কেরিয়ার

রবিচন্দ্রণ অশ্বিনের কেরিয়ার

ভারতের হয়ে ৭১টি টেস্ট ও ১১১টি ওয়ান ডে খেলা রবিচন্দ্রণ অশ্বিন, দুই ফর্ম্যাটে যথাক্রমে ৩৬৫ ও ১৫০ উইকেট নিয়েছেন। ভারতের হয়ে টি-টোয়েন্টিতে ৫২টি উইকেট নিয়েছেন অশ্বিন। ব্যাট হাতেও জাতীয় দলকে ভালো কিছু ইনিংস উপহার দিয়েছেন রবি।

হরভজন বনাম অশ্বিন

হরভজন বনাম অশ্বিন

মানুষ তাঁর ও রবিচন্দ্রণ অশ্বিনের মধ্যে রেষারেষি রয়েছে বলে মনে করলেও বাস্তবে তা সত্যি নয় বলে জানিয়েছেন হরভজন সিং। বরং জুনিয়র হিসেবে তিনি অশ্বিনের সাফল্য কামনা করেন বলেও জানিয়েছেন ভাজ্জি। তাছাড়া তামিলনাড়ুর স্পিনার যেভাবে এগোচ্ছেন, তাতে টেস্টে সহজেই তাঁকে পেরিয়ে যাবেন বলে বিশ্বাস করেন হরভজন।

বিশ্বের সেরা অফ স্পিনার

বিশ্বের সেরা অফ স্পিনার

রবিচন্দ্রণ অশ্বিনই এই মুহূর্তে বিশ্বের সেরা অফ স্পিনার বলে দাবি করেছেন হরভজন সিং। লড়াইয়ে অস্ট্রেলিয় স্পিনার ন্যাথন লায়নের থেকে অশ্বিন এগিয়ে রয়েছেন বলেও মনে করেন ভাজ্জি। রবিচন্দ্রণ অশ্বিন বিশ্ব ক্রিকেটে লেজেন্ডের আখ্যা পাবেন বলে বিশ্বাস করেন হরভজন সিং। অশ্বিনের কাছ থেকে অনেক কিছু শেখার আছে বলে জানিয়েছেন টার্বুনেটর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+