লেবু পাড়লেন সচিন! ভাগ চাইলেন হরভজন! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
লেবু পাড়লেন সচিন! ভাগ চাইলেন হরভজন! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
করোনা ভাইরাসের জেরে ঘরবন্দি অবস্থায় নানা ধরনের মজাদার কার্যপদ্ধতিতে জড়িত থাকতে দেখা যাচ্ছে ক্রিকেটারদের। সোশ্যাল মিডিয়ায় যাকে বলে আলোড়ন তুলে দিচ্ছেন কেউ কেউ। সেই তালিকার শীর্ষ সারিতে থাকা মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর রীতিমতো কাঁচি হাতে হেয়ার স্টাইলিস্টের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। দুর্দান্ত হেয়ারকাট দিয়েছিলেন পুত্র অর্জুন তেন্ডুলকরকে। এবার তাঁকে দেখা গেল আঁকশি হাতে। বাড়ির বাগান থেকে পাড়লেন লেবু।

করোনা ভাইরাস
বিশ্বব্যাপী ৫০ লক্ষেরও মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৩ লক্ষ ২৫ হাজারেরও বেশি মানুষ। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লক্ষ পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে তিন হাজারেরও বেশি মানুষের। মহারাষ্ট্র, দিল্লি, গুজরাত এবং রাজস্থানে করোনা ভাইরাসের প্রভাব পড়েছে সবচেয়ে বেশি।

লকডাউনে স্তব্ধ জনজীবন
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় সরকারের আরোপিত লকডাউনে স্তব্ধ হয়েছে স্বাভাবিক জনজীবন। বন্ধ রয়েছে ক্রিকেট সহ দেশের সব ধরনের ক্রীড়া টুর্নামেন্ট। বাড়ি বসে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন সাধারণ মানুষ থেকে সেলেব্রিটিরা। সেই তালিকায় রয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরও।

লকডাউনে সচিন
করোনা ভাইরাসের জেরে লকডাউনে ঘরবন্দি অবস্থায় সহ নাগরিকদের নানা পরামর্শ দিতে দেখা গিয়েছে সচিন তেন্ডুলকরকে। এই সময়ে সামাজিক দূরত্ব মানা কতটা প্রয়োজন, তা সোশ্যাল মিডিয়ায় একাধিকবার বলেছেন মাস্টার ব্লাস্টার। একই সঙ্গে তাঁকে কখনও স্মৃতির সরণী ধরে নিজের পুরনো কীর্তির কাছে পৌঁছতে দেখা গিয়েছে, আবার কখনও প্রাক্তন সতীর্থদের সঙ্গে মশকরায় মেতেছেন সচিন। হালে হেয়ার স্টাইলিস্টের ভূমিকায় অবতীর্ণ হয়ে নিখুঁতভাবে ছেলে অর্জুন তেন্ডুলকরের মাথার চুলও কেটে দিয়েছেন মাস্টার ব্লাস্টার।
|
লেবু পাড়লেন সচিন! ভাগ চাইলেন হরভজন!
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও-তে সচিন তেন্ডুলকরকে আঁকশি হাতে লেবু পাড়তে দেখা যাচ্ছে। সেই ভিডিও নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে টার্বুনেটর হরভজন সিং-র 'পাজি'-এর কাছে আবেদন, দুটি-একটা লোবু যেন তাঁর জন্যও রেখে দেওয়া হয়।












Click it and Unblock the Notifications