AUS vs IND: আগামী দিনে ভারতীয় দলে অশ্বিনের বিকল্প ওয়াশিংটন! মতামত জানালেন হরভজন
আর অশ্বিন এবং রবীন্দ্র জাদেজাকে ছাড়াই ভারতের টেস্ট দলের প্রথম একাদশ! বিগত কয়েক বছরে দেশে বা বিদেশের মাটিতে যখনই টেস্ট খেলেছে তখনই এই দুই জনকে একসঙ্গে অথবা এই দুই জনের মধ্যে একজনকে অবশ্যই প্রথম একাদশে রেখেছে ভারত। এক মাত্র ব্যতিক্রম পারথ টেস্ট। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে দুই তারকার একজনও দলে রাখেনি ভারত।
একমাত্র স্পিনার হিসেবে ওয়াশিংটন সুন্দরকে খেলায় ভারত। টিম ইন্ডিয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রাক্তন স্পিনার হরভজন সিং। আগামী দিনের কথা ভেবেই যে শুধুমাত্র সুন্দরকে খেলানো হয়েছে সেটা উল্লেখ করেছেন ভারতীয় দলের প্রাক্তন এই স্পিনার।

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাতকারে হরভজন সিং বলেন, 'বছরের পর বছর অশ্বিন দুর্দান্ত পারফর্ম করে চলেছেন, এবার ভারতীয় দলকে ভবিষ্যতের কথা ভাবতে হবে। আমার মনে হয়, ভবিষ্যতের কথা ভেবেই শুধু সুন্দরকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মূল স্কোয়াডে ছিলেন না ওয়াশিংটন। পুণেতে দ্বিতীয় টেস্টের আগে স্কোয়াডে যোগ করা হয় সুন্দরকে,।
এর পাশাপাশি হরভজন সিং উল্লেখ করেছেন, অশ্বিনের বয়স ৩৮। আমার মনে হয় এখন থেকেই ওর বিকল্প হিসেবে ওয়াশিংটন সুন্দরকে প্রস্তুত করা হচ্ছে। যাতে আগামী দিনে অশ্বিনের অবসরের পর ওয়াশিংটন সেই দায়িত্বটা নিতে পারে। আমার মনে হয় এটাই টিম ম্যানেজমেন্টের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, তাঁরা অশ্বিনের পরিবর্ত হিসেবে সুন্দরকেই ভাবছে।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ দুই টেস্টেই দুরন্ত পারফর্ম করেন ওয়াশিংটন। হয়তো সে কারণেই পারথ টেস্টেও অগ্রাধিকার দেওয়া হয়েছিল। তবে দ্বিতীয় ম্যাচে পিঙ্ক বলের টেস্টে পরিস্থিতি বদলে যেতে পারে। হয়ত অশ্বিন বা জাদেজার মধ্যে একজনকে খেলানো হতে পারে। কারণ পিঙ্ক বলে অভিজ্ঞতা একটা ফ্যাক্টর হতে পারে।
AUS vs IND: প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা পণ্ড, দ্বিতীয় দিনে কীভাবে হবে ম্যাচ? জানুন বিস্তারিত
প্রথম টেস্টে অশ্বিন-জাদেজাকে বাদ দিয়েই প্রথম একাদশ সাজানো হয়েছিল। কিন্ত প্রথম একাদশে সুযোগ না পেলেও অশ্বিন এবং জাদেজা যে দলের সিদ্ধান্তকে স্বাগত জাানান দুই তারকা ক্রিকেটারই।
এর আগেই ভারতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ার জানিয়েছিলেন এই ইস্যুতে, এটা তখনই কঠিন যখন আপনার সিনিয়ররা থাকে যারা এটা বোঝে না। আপনার যখন জাড্ডু এবং অশ্বিনের মতো সিনিয়ররা থাকে, যারা বোঝে যে দল কী করতে চাইছে, আমি মনে করি এটি খুব সহজ হয়ে যায়।












Click it and Unblock the Notifications