Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আফগানিস্তান ম্যাচে খেলুক বিজয় শঙ্করই, পরামর্শ হরভজন সিংয়ের

ঋষভ পন্থ নন, অল-রাউন্ডার বিজয় শঙ্করকেই আফগানিস্তানের বিরুদ্ধে ভারতর প্রথম একাদশে দেখতে চান হরভজন সিং।

ঋষভ পন্থ নন, অল-রাউন্ডার বিজয় শঙ্করকেই আফগানিস্তানের বিরুদ্ধে ভারতর প্রথম একাদশে দেখতে চান হরভজন সিং। তাঁর মতে, বিশ্বকাপের মতো মঞ্চ উইনিং কম্বিনেশনে অধিক রদবদল ঘটানো উচিত নয়। বিজয়ের চোট গুরুতর না হলে, তাঁকে নিয়েই বিরাট কোহলির দল সাজানো উচিত বলেই মনে করেন টার্বুনেটর।

আফগানিস্তান ম্যাচে খেলুক বিজয় শঙ্করই, পরামর্শ হরভজন সিংয়ের

এমনিতেই চোটের কারণে শনিবার আফগানিস্তান ম্যাচে খেলতে পারবেন না মিডিয়াম ফাস্ট ভুবনেশ্বর কুমার। তাঁর পরিবর্তে এই বিশ্বকাপে প্রথমবার মাঠে নামবেন মহম্মদ সামি। তারই মধ্যে বিজয় শঙ্করের চোটের কারণে তরুণ ঋষভ পন্থের জন্য ভারতীয় দলের দরজা আচমকাই খুলে যায়। যদিও ওই পরিবর্তনের পক্ষে নন ২০১১-র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য।

আফগানিস্তান ম্যাচে খেলুক বিজয় শঙ্করই, পরামর্শ হরভজন সিংয়ের

হরভজন সিংয়ের মতে, ঋষভ পন্থের থেকে কিছুটা হলেও এগিয়ে আছেন বিজয় শঙ্কর। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে পারফর্মও করে দেখিয়েছেন তামিলনাড়ুর অল-রাউন্ডার। তাঁকে বসিয়ে অনভিজ্ঞ ঋষভ পন্থকে দলে নিলে ফল উল্টো হতে পারে বলেও মনে করেন টার্বুনেটর।

বিশ্বকাপে একই ইনিংসে ১৭টি ছয় মেরে রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান। হার্দিক পাণ্ডিয়া ও রোহিত শর্মার ফর্ম অব্যাহত থাকলে তাঁরা মর্গ্যানের রেকর্ড ভাঙতে পারেন বলে বিশ্বাস করেন হরভজন সিং।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+