ম্যাচ-ফিক্সিংয়ের কথা স্মরণ করিয়ে পাক পেসার আমিরকে হরভজনের খোঁচা

ম্যাচ-ফিক্সিংয়ের কথা স্মরণ করিয়ে পাক পেসার আমিরকে হরভজনের খোঁচা

ভারত-পাক বিশ্বকাপ ক্রিকেট ফাইনালের ৭২ ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে৷ অঘটন ঘটিয়ে প্রথমবারের জন্য বিশ্বকাপ মঞ্চে ভারতকে হারিয়েছে পাকিস্তান৷ তারপর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে এই ম্যাচ নিয়ে উত্তেজনা, বিতর্ক জারী। এবার সেই বিতর্কে যোগ দিলের দু'দলের দুই বিখ্যাত বোলার৷ এবার টুইট-যুদ্ধে অবতীর্ণ পাকিস্তানের মোহাম্মদ আমির এবং ভারতের অন্যতম সেরা স্পিনার হরভজন সিং৷

ম্যাচ-ফিক্সিংয়ের কথা স্মরণ করিয়ে পাক পেসার আমিরকে হরভজনের খোঁচা

হরভজন সিং এবং মোহাম্মদ আমির মঙ্গলবার গভীর রাতে টুইটার দ্বন্দ্বে জড়ান। রবিবার রাতে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের দশ উইকেটের জয়ের পর যখন আমির হরভজনকে টুইটারে ট্যাগ করে অভব্য আক্রমণ করেছিলেন। এরপরই বিষয়টি মঙ্গলবার একটি জটিল মোড় নেয়। ভারতীয় স্পিনার হরভজন একটি টুইটে স্পট-ফিক্সিং কেলেঙ্কারির বিষয়টি তুলে আনেন। অন্যদিকে আমির একটি পুরানো ক্রিকেট ম্যাচের ভিডিও ক্লিপ শেয়ার করেন টুইটারে৷ যেখানে দেখা গিয়েছে একটি টেস্ট ম্যাচে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শহীদ আফ্রিদি হরভজনকে পরপর কয়েকটি ছক্কা মারছেন৷

আমিরের এই টুইটের পরই হরভজন পাকিস্তান বনাম ইংল্যান্ড ২০১০লর্ডস টেস্টের একটি স্টিল শেয়ার করেন টুইটারে, এই টেস্ট ম্যাচটিতেই আমিরকে স্পট ফিক্সিংয়ের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। হরভজন টুইটে হিন্দিতে লিখেছেন, লর্ডসে নো বল কি করে হয়েছিল? কত টাকা নেওয়া হয়েছিল কে দিয়েছিল? টেস্ট ক্রিকেট নো বল কিভাবে হতে পারে? এই সুন্দর খেলাটিকে অপমান করার জন্য আপনার এবং আপনার সমর্থকদের জন্য লজ্জা পাওয়া উচিৎ।

এরপর আরও একটি টুইটে আমিরকে ট্যাগ করে হরভজন লেখেন, আপনার মতো লোকের জন্য শুধুমাত্র পয়সা পয়সা পয়সা পয়সা। না আছে সম্মান না অন্য কিছু৷ শুধু পয়সা! নিজের দেশবাসী ও সমর্থকদের বলেছো কত টাকা নিয়েছিলে? চলে যাও তোমার মতো লোকের সঙ্গে কথা বলতেও খারাপ লাগে যারা একটা সুন্দর খেলাকে নষ্ট করেছো৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+