নিজের সর্বকালের সেরা টেস্ট একাদশে ৩ ভারতীয় লেজেন্ডকে রাখলেন হরভজন সিং

নিজের সর্বকালের সেরা টেস্ট একাদশে ৩ ভারতীয় লেজেন্ডকে রাখলেন হরভজন সিং

আর কয়েকদিন পরেই দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। তারপর শুরু হবে বহুল চর্চিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তার আগে নিজের সর্বকালের সেরা টেস্ট ও টি-টোয়েন্টি একাদশ বাছলেন ভারতের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং। টেস্ট দলে তিন ভারতীয় রথিকে জায়গা দিয়েছেন ভাজ্জি। অন্যদিকে তাঁর সর্বকালের সেরা টি-টোয়েন্টি দলে পাঁচ ভারতীয়র নাম উল্লেখ করেছেন হরভজন সিং।

নেতা পন্টিং

নেতা পন্টিং

তাঁর নির্বাচিত সর্বকালের সেরা টেস্ট দলের অধিনায়ক অজি লেজেন্ড রিকি পন্টিং-কে বেছেছেন হরভজন সিং। দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে শ্রীলঙ্কার লেজেন্ড কুমার সাঙ্গাকারা ও অল-রাউন্ডার হিসেবে প্রোটিয়া কিংবদন্তি জ্যাক কালিসকে রেখেছেন টার্বুনেটর। টেস্ট দলে ম্যাথু হেডেন, শন পোলক, শেন ওয়ার্ন, ওয়াসিম আক্রম ও গ্লেন ম্যাকগ্রার মতো গ্রেটদেরও রেখেছেন হরভজন সিং।

দলে ভারতের তিন রথি

দলে ভারতের তিন রথি

তাঁর নির্বাচিত সর্বকালের সেরা টেস্ট দলে ভারতীয় লেজেন্ড সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় ও বীরেন্দ্র শেহওয়াগকে জায়গা দিয়েছেন হরভজন সিং। সচিনের নির্বাচন নিয়ে কিছু বলতে চাননি ভাজ্জি। কারণ তাঁর কথায়, সচিন এক ও অদ্বিতীয়ম। রাহুল দ্রাবিড়কে সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান বলে আখ্যা দিয়েছেন ভাজ্জি। অন্যদিকে বীরেন্দ্র শেহওয়াগের মতো ওপেনার বিশ্বে কম এসেছে বলেও মনে করেন টার্বুনেটর।

হরভজনের টেস্ট দল

হরভজনের টেস্ট দল

বীরেন্দ্র শেহওয়াগ, ম্যাথু হেডেন, রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর, জ্যাক কালিস, রিকি পন্টিং (অধিনায়ক), কুমার সাঙ্গাকারা (উইকেটরক্ষক), শন পোলক, শেন ওয়ার্ন, ওয়াসিম আক্রম, গ্লেন ম্যাকগ্রা।

হরভজনের টি-টোয়েন্টি দল

হরভজনের টি-টোয়েন্টি দল

ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, বেন স্টোকস, আন্দ্রে রাসেল, এমএস ধোনি, ডোয়েন ব্রাভো, জসপ্রীত বুমরাহ, লাসিথ মালিঙ্গা, কুলদীপ যাদব, সুনীল নারিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+