Harbhajan-Geeta Love Story: হরভজনের জন্মদিন সেলিব্রেশন প্যারিসে! গীতার মন জিততে দীর্ঘ অপেক্ষা করতে হয় ভাজ্জিকে

Harbhajan-Geeta Love Story: হরভজন সিংয়ের জন্মদিন আজ। প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা ভাজ্জির জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। পরিবার নিয়ে ভাজ্জির এবারের জন্মদিন কাটল প্যারিসে।

হরভজন সিংয়ের প্রেমকাহিনিও কম চিত্তাকর্ষক নয়। টার্বুনেটরের জন্মদিনে সেই অধ্যায়ের দিকে নজর রাখা যাক।

হরভজন সিং গীতা বসরা

গীতা বসরা ব্রিটিশ অভিনেত্রী। তিনি বলিউডে কেরিয়ার গড়তে এসেছিলেন। দ্য় ট্রেন ছবিতে 'ওহ আজনবি' গানটির ভিডিও দেখতে গিয়েই হরভজন গীতার প্রেমে পড়ে যান। কিন্তু হরভজনের তখন বলিউড কানেকশন ভালো ছিল না। কিন্তু তিনি যে কোনও মূল্যে গীতার নম্বর পেতে মরিয়া হয়ে ওঠেন। অনেকের কাছ থেকেই জানতে থাকেন গীতা সম্পর্কে।

অবশেষে এক বন্ধুর কাছ থেকে কাঙ্ক্ষিত নম্বরটি পেয়েই গীতাকে মেসেজ করেন ভাজ্জি। কিন্তু উত্তর আসেনি। পরে গীতা বসরা এক ইন্টারভিউয়ে বলেন, তখন বলিউডে কেরিয়ার গড়াই তাঁর কাছে প্রাধান্য ছিল। বলিউডে পায়ের তলার মাটি শক্ত করায় ফোকাস রেখেছিলেন। তাই রিলেশনশিপে আসতে চাননি।

হরভজন সিং গীতা বসরা

২০০৭ সালের টি ২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। কাপ জয়ের পর হঠাৎই হরভজনের মোবাইলে আসে গীতার অভিনন্দন-বার্তা। ১০ মাস ধরে গীতার কাছাকাছি পৌঁছনোর চেষ্টা করা হরভজনের কাছে এই বার্তাটিই ছিল ম্যাচের পরিভাষায় টার্নিং পয়েন্ট। এরপর প্রথম আইপিএলে হরভজনের কাছে ২টি টিকিট চান গীতা। তখনই প্রথম সাক্ষাৎ।

হরভজন সিং গীতা বসরা

বন্ধুত্বের সম্পর্ক প্রেমে গড়াতে অবশ্য বেশি সময় লাগেনি। দুজনে বসে কফি খান, তাতেই বন্ধুত্বের ইনিংসের আনুষ্ঠানিক সূচনা। হরভজন গীতার প্রেমে এতটাই মশগুল ছিলেন যে তাঁকে বেড়াতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। কিন্তু গীতা ধীরেসুস্থে ইনিংস খেলতে চাইছিলেন। সম্পর্কে চড়াই-উতরাই আসে। কিন্তু গীতা উপলব্ধি করেন হরভজনকে না দেখলে তাঁকে মিস করছেন।

হরভজন সিং গীতা বসরা

বছর আটেক ধরে ডেটিংয়ের পর ২০১৫ সালে হরভজন বিবাহবন্ধনে আবদ্ধ হন গীতা বসরার সঙ্গে। তার আগে অবশ্যে দুজনে নিজেদের সম্পর্কের কথা আড়ালেই রেখেছিলেন। হরভজন ও গীতার এক কন্যা ও এক পুত্র রয়েছে। তাদের নিয়েই এবার বেড়াতে গিয়েছিলেন প্যারিসে। আইফেল টাওয়ারের সামনে রোম্যান্টিক জায়গায় শ্যাম্পেনের বোতল খুলে চলল ভাজ্জির বার্থ-ডে সেলিব্রেশন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+