হরভজন- বিরাট টুইট কথন- নজর কাড়ছে ফ্যানদের
জমে উঠল টুইটার চ্যাট, কী হল বিরাট ও ভাজ্জির টুইট চ্যাটে
নিজের সাম্প্রতিক সঙ্গীকে নিয়ে দিন দুয়েক আগেই ভিডিও পোস্ট করেছিলেন বিরাট কোহলি। নিজের মিউজিক প্লেয়ার নিয়ে দারুণ আনন্দে রয়েছেন। নিজের স্পিকারকে জলে ভিজিয়েও দেখিয়ে দিয়েছেন তাতেও কোনও ক্ষতি হয়না স্পিকারের। জানিয়েছেন পুল সেশনে জমে যাবে।

এরপরই ওই স্পিকারে নজর পড়েছে হরভজন সিংয়েরও। আর হবে নাই বা কেন যেভাবে নিজের স্পিকারের গুণাবলী দর্শেছেন তাতে নজর পড়া স্বাভাবিক। তাই বিরাট কোহলির কাছে সেই স্পিকার মজা করেই চেয়ে বসেন ভাজ্জি। এই মুহূর্তে ভারতীয় দলের সদস্য নন । কিন্তু ভারতীয় সিনিয়রকে মজাতেও উত্তর করতে বিমুখ হননি ভারত অধিনায়ক।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Send me one 👌 <a href="https://t.co/zPhVuHuHwA">https://t.co/zPhVuHuHwA</a></p>— Harbhajan Turbanator (@harbhajan_singh) <a href="https://twitter.com/harbhajan_singh/status/899968285155840000">August 22, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>তিনি হরভজনকে প্রস্তাব দিয়েছেন স্থানীয় ডাককর্মীদের ওপর নজর রাখতে। কারণ যেকোনও দিনই তাঁর কাছে উপহার চলে আসতে পারে।

দুজনের টুইট আলাপ সত্যিই কতদূর গড়ায়, এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications