Happy Teachers’ Day: সচিনের কাছে শিক্ষক সতীর্থ-সন্তানরাও, বিশেষ বার্তা মাস্টার ব্লাস্টারের

শিক্ষক মানে তি‌নি গুরু, তিনিই পথ প্রদর্শক, আবার তিনিরই চলার পথে অনুপ্রেরণা। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণের জন্মদিনে দেশজুড়ে পালিত হয় শিক্ষক দিবস। সমাজ সম্মান জানায় ভবিষ্যত তৈরির কারিগরদের। শিক্ষক দিবসে গুরুকে সম্মান জানানোর রীতি কয়েক বছর ধরেই চলে আসছে। ব্যতিক্রম নয় চলতি বছরও।

সময় বদলেছ, আধুনিকতা এসেছে সর্বত্র। তবে পরম্পরা একই থেকেছে। শিক্ষকের অবদান শুধু শ্রেণীকক্ষের মধ্যেই সীমাবদ্ধ নয় তার ব্যপ্তি প্রসারিত হয়েছে খেলার মাঠ থেকে সাজঘর পর্যন্ত। তাই মহান শিক্ষক দিবসে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়েছেন খেলার মাঠের তারকারাও। ভারতীয় ক্রিকেট আইকন সচিন তেন্ডুলকর শুভেচ্ছা জানিয়েছেন একটু অন্যরকম ভাবে।

সচিন

জীবনে চলার পথে আমরা শুধু শিক্ষকদের কাছ শিক্ষা পাওয়ার পাশাপাশি্ আরও অনেকের থেকেই আমরা অনেক কিছু শিখি। এমনকি বয়সে আমাদের থেকে ছোটদের অনেক সময়ই শিক্ষা লাভ করি। মাস্টার ব্লাস্টারের শিক্ষক দিবসের বার্তায় সেই কথাই তুলেি ধরেছেন।

সচিন সমাজ মাধ্যমে লিখেছেন, 'আমি অত্যন্ত ভাগ্যবা‌ন যে জীব‌নে অনেক মহান শিক্ষকদের সা‌ন্নিধ্য পেয়েছি। আমার বাবা-মা, আচরেকার স্যার, আমার স্ত্রী, আমার সতীর্থ, এখন আমার সন্তা‌নরা। আমি প্রতিদিন এনাদের থেকে কিছু না কিছু শিখতে পেরেছি আরও উন্নত মানুষ হওয়ার জন্য। শুভ শিক্ষক দিবস।'


ভারতীয় ফুটবল দলের পক্ষ থেকেও শিক্ষক দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে। যেখানে শুধু পুরুষ দলের নয় একইসঙ্গে মহিলা এবং বয়স ভিত্তিক দলগুলির শিক্ষকদেরও ছবি পোস্ট করা হয়েছে।

সদ্য ডুরান্ড কাপ জেতা মোহনবাগান সুপার জায়ান্ট দলের পক্ষ থেকেও দলের কোচ সাপোর্ট স্টাফদের শিক্ষক দিবসে বিশেষ সম্মাণ জানিয়ে সমাজ মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+