টিম ইন্ডিয়ায় স্যামসনের অন্তর্ভূক্তি নিয়ে কী বললেন উচ্ছ্বসিত গম্ভীর

এর আগেও কেরলের তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসনের দিলখোলা প্রশংসা করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। নিজেরই রাজ্যের তথা ভারতীয় ক্রিকেট দলের তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান

এর আগেও কেরলের তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসনের দিলখোলা প্রশংসা করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। নিজেরই রাজ্যের তথা ভারতীয় ক্রিকেট দলের তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থকে 'সঞ্জু হইতে সাবধান' গোছের সাবধান বার্তাও দিয়েছিলেন দিল্লির বিজেপি সাংসদ।

টিম ইন্ডিয়ায় স্যামসনের অন্তর্ভূক্তি নিয়ে কী বললেন উচ্ছ্বসিত গম্ভীর

ঘরোয়া ক্রিকেটে লাগাতার দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অবশেষে ভারতীয় দলে ডাক পেয়েছেন কেরলের তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। আর তাতে যারপরনাই খুশি হয়েছেন প্রাক্তন ভারতীয় তারকা তথা বিজেপি নেতা গৌতম গম্ভীর। টুইটারে গম্ভীর জানিয়েছেন যে ভারতীয় দলে সম্যাসনের অন্তর্ভূক্তিতে তিনি খুশি। সঞ্জুকে এই সুযোগ কাজে লাগানোর পরামর্শও দিয়েছেন প্রাক্তন ভারতীয় তারকা।

বিজয় হাজারে ট্রফিতে কেরলের হয়ে গোয়ার বিরুদ্ধে ২১২ রানের ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। উইকেটরক্ষক হিসেবে লিস্ট এ ক্রিকেটে পাকিস্তানের আবিদ আলির (অপরাজিত ২০৯) পূর্ববর্তী রেকর্ড ভেঙে দেন এই কেরালিয়ান। কার্যত সেই পারফরম্যান্সই স্যামসনের সামনে টিম ইন্ডিয়ায় প্রবেশের দরজা খুলে দিয়েছে বলা চলে।

নভেম্বরে ভারতে আসছে বাংলাদেশ ক্রিকেট দল। ৩ নভেম্বর দিল্লির ফিরোজ শাহ কোটলা (অরুণ জেটলি স্টেডিয়াম) স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন শাকিব আল হাসানরা। ৭ ও ১০ নভেম্বর যথাক্রমে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসেসিয়েশন ও বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ হবে। ১৪ নভেম্বর মধ্যপ্রদেশের হোলকার স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। ২২ নভেম্বর দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+