শুভ জন্মদিন : রাহুল দ্রাবিড়ের ডাকনাম 'জ্যামি' হল কি করে জানেন কি?

শুভ জন্মদিনে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেট তারকা রাহুল দ্রাবিড়কে শুভেচ্ছা জানাতে ভক্তদের পাশাপাশি সহযোদ্ধারাও শামিল হয়েছেন। তবে অনেকেই যেটা জানেন না তা হল দ্রাবিড়ের ডাকনাম 'জ্যামি' হল কি করে?

ভারতীয় ক্রিকেটের 'দ্য ওয়াল' এদিন পূর্ণ করলেন ৪৪। শুভ জন্মদিনে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেট তারকা রাহুল দ্রাবিড়কে শুভেচ্ছা জানাতে ভক্তদের পাশাপাশি সহযোদ্ধারাও শামিল হয়েছেন।

ভারতে 'মোস্ট সার্চড স্পোর্টসপার্সন', প্রথম দশজনের তালিকা

এই মুহূর্তে কোন কোন খেলায় বিশ্বসেরা ভারত? জানেন কি?

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা মিডল অর্ডার ব্যাটসম্যান দ্রাবিড় টেস্ট ও একদিনের ক্রিকেট দুটিতেই দশ হাজার রানের মাইলস্টোন পেরিয়েছেন। অ্যতম ধ্রুপদী ব্যাটসম্যান হিসাবে ক্রিকেট সবসময় তাঁকে মনে রাখবেন। এহেন দ্রাবিড় টেস্টে ১৩, ২৮৮ রান ও একদিনের ম্যাচে ১০, ৮৮৯ রান করেছেন।

শুভ জন্মদিন : দ্রাবিড়ের ডাকনাম 'জ্যামি' হল কি করে জানেন কি?

কর্ণাটকের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলা দ্রাবিড় টেস্ট ও এদিনের ম্যাচ মিলিয়ে ২৪ হাজারের বেশি রান করেছেন। একচিমাত্র আন্তর্জাতিক টি২০ তিনি খেলেছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সেটায় ৩১ রান করেন তিনি।

ভারতের হয়ে খেলার আগে পাকিস্তানের হয়ে মাঠে নামেন শচীন তেন্ডুলকর!

প্রথম টেস্ট ভারত কবে জিতেছিল? সেই ইতিহাস জানেন কি?

তবে এসব তথ্য অনেকেই জানেন, তবে অনেকেই যেটা জানেন না তা হল দ্রাবিড়ের ডাকনাম 'জ্যামি' হল কি করে?

ঘটনা হল, রাহুল দ্রাবিড়ের বাবা জনপ্রিয় জ্যাম প্রস্তুতকারক সংস্থা কিসান-এ কাজ করতেন। ফলে রাহুল কোথায় খেলতে গেলেই ব্যাগে একটা জ্যামের বোতল দিয়েই দিতেন মা। আর তা থেকেই ছোটবেলায় তাঁর নাম হয়ে যায় জ্যামি।

কবে দ্রাবিড় ছোটবেলায় কত জ্যামের বোতল খালি করেছেন সেই হিসাব অবশ্য দেননি। তবে জ্যাম যে তিনি ভালোবাসেন তা বোঝা যায় কিসানের হয়ে করা একটি বিজ্ঞাপন থেকেই। দ্রাবিড়ের ভারতের হয়ে খেলা শুরুর পরপরই এই বিজ্ঞাপনটি বাজারে আসে। আর তারপর থেকে তাঁর ডাকনামটিও সবার চেনা হয়ে যায়। একনজরে দেখে নিন পুরনো জ্যামের বিজ্ঞাপনে রাহুল দ্রাবিড়কেও।

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/ac04hnPxl8A" frameborder="0" allowfullscreen></iframe>

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+