৩২ পূর্ণ বিরাট কোহলির, জন্মদিনের শুভেচ্ছায় কী লিখল ক্রিকেট জগৎ
৩২ পূর্ণ বিরাট কোহলির, জন্মদিনের শুভেচ্ছায় কী লিখল ক্রিকেট জগৎ
আইপিএল ২০২০ শুক্রবার প্লে অফে লড়াইয়ে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তার একদিন আগে আজ ৩২ বছর পূর্ণ করলেন বিরাট কোহলি। ক্রিকেট জগতের তামাম ব্যক্তিত্বরা আজ ভারত অধিনায়ককে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিলেন।
সচিন তেন্ডুলকর থেকে ভি ভি এস লক্ষ্মণ, সুরেশ রায়না থেকে ঋদ্ধিমান-শামি, প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা আজ বিরাটকে শুভেচ্ছা জানিয়ে তাঁর ক্রিকেট কেরিয়ার আরও দীর্ঘ ও সফল হোক এই প্রার্থনা করেছেন। সেই সঙ্গে আইসিসি, বিসিসিআই থেকে আরসিবির সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিরাটকে ৩২তম জন্মদিনে শুভেচ্ছা জানানো হয়েছে।

আইসিসি-র পোস্ট
বিরাটের জন্মদিনে বিশেষ এই পোস্টে শুভেচ্ছা জানিয়েছে আইসিসি। যেখানে কোহলির আন্তর্জাতিক কেরিয়ারের পরিসংখ্যান তুলে ধরা হয়। দেশের হয়ে ৭০টি সেঞ্চুরি, প্রায় ২২ হাজার রান, ২০১১ বিশ্বকাপ ও ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফির পরিসংখ্যান জানিয়ে কিং কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে আইসিসি।

ভি ভি এস লক্ষ্মণ কী লিখলেন
জন্মদিনের শুভেচ্ছায় লক্ষ্মণ লিখেছেন, 'জন্মদিনের অনেক শুভেচ্ছা বিরাট, তোমার ক্রিকেট জীবনের আরও সাফল্য কামনা করি।'

ঋদ্ধিমান সাহা কী লিখলেন
বিরাটের জন্মদিনের একদিন পরই আইপিএলের মেগা এলিমিনেটরে মুখোমুখি আরসিবি-সানরাইজার্স। সেই ম্যাচে বিরাটের আরসিবির বিপক্ষে খেলতে দেখা যাবে ঋদ্ধিমানকে। এদিন বাংলায় পাপালি কোহলিকে ৩২ তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন। টুইটে ঋদ্ধি লেখেন, 'জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমার সঙ্গে এবছর অনেক ভালো সময় কাটিয়েছি। এবছর আরও অনেক ভালো মুহূর্তে অপেক্ষা করছে।' প্রসঙ্গত আইপিএল খেলে অস্ট্রেলিয়া সফরে উড়ে যাবে ভারত। সফরে চার ম্যাচের টেস্ট সিরিজে কোহলির দলে দস্তানা হাতে প্রধান ভরসা ঋদ্ধিমান সাহা।

বিরাটকে শুভেচ্ছায় কী লিখলেন মহম্মদ শামি
কেকের ইমোজি পোস্ট করে বিরাটকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শামি। টুইটে ভারতীয় স্পিডস্টার শামি লিখেছেন, 'বার্থ ডে বয়ের জন্যে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। '












Click it and Unblock the Notifications