শুভ জন্মদিন : সৌরভের অবিস্মরণীয় রেকর্ড লিস্ট
এদিন ৪৩ বছর পূর্ণ করলেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি নিছক একজন ক্রিকেটার নন, বাঙালির আবেগ নিয়ন্ত্রিত, আবর্তিত হয় তাঁকে ঘিরে।
১৯৭২ সালের এইদিনে জন্ম হয় সৌরভের। এরপর ক্রিকেট খেলে তিনি বাঙালিকে ক্রীড়াক্ষেত্রে বিশ্ব আঙিনায় তুলে ধরেছেন। ম্যাচ গড়াপেটার অন্ধকারে নিমজ্জিত ভারতীয় ক্রিকেটকে দেখিয়েছেন আলোর দিশা। ভারতীয় ক্রিকেটের ঘুমন্ত আগ্রাসনকে জাগিয়ে তুলে বিদেশি ক্রিকেটারদের চোখে চোখ রেখে জবাব দিতে শিখিয়েছেন ক্রিকেট মাঠে।
আসুন নিচের স্লাইডে দেখে নেওয়া যাক ক্রিকেটার সৌরভের কিছু অবিস্মরণীয় রেকর্ডের দিকে।

সৌরভ গঙ্গোপাধ্যায়
সৌরভ গঙ্গোপাধ্যায় সপ্তম ভারতীয় ক্রিকেটার হিসাবে ১০০টি টেস্ট খেলার যোগ্যতা অর্জন করেন।

সৌরভ গঙ্গোপাধ্যায়
এই মুহূর্তে সৌরভ টেস্টে ভারতীয়দের মধ্যে ষষ্ঠ সর্বাধিক রান সংগ্রহকারী।

সৌরভ গঙ্গোপাধ্যায়
একদিনের ক্রিকেটে শচীন তেন্ডুলকরের পর ভারতীয়দের মধ্য়ে সৌরভের রান সবচেয়ে বেশি। বিশ্বে তিনি একদিনের ম্যাচে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় অষ্টম স্থানে রয়েছেন।

সৌরভ গঙ্গোপাধ্যায়
একদিনের ক্রিকেটে শতরানের তালিকায় ভারতীয়দের মধ্যে শচীন তেন্ডুলকরের পরেই রয়েছেন সৌরভ। তাঁর মোট ২২ টি শতরান রয়েছে।

সৌরভ গঙ্গোপাধ্যায়
ওপেনার হিসাবে সবচেয়ে বেশি অর্ধশতরানের পার্টনারশিপ গড়েছেন সৌরভ (৪৪ টি)।

সৌরভ গঙ্গোপাধ্যায়
সৌরভ ৪৯ টি টেস্টে নেতৃত্ব দিয়ে ২১ টি জিতেছেন। পরে মহেন্দ্র সিং ধোনি এসে সেই রেকর্ড ভাঙেন।

সৌরভ গঙ্গোপাধ্যায়
একদিনের ম্যাচে ৬ টি ২০০ রানের পার্টনারশিপ রয়েছে সৌরভের। এই কৃতিত্ব একমাত্র রয়েছে শচীন তেন্ডুলকর ও রিকি পন্টিংয়ের।

সৌরভ গঙ্গোপাধ্যায়
একদিনের ম্যাচে প্রথমবার তিনি রাহুল দ্রাবিড়ের সঙ্গে মিলে ৩০০ রানের পার্টনারশিপ গড়েন।

সৌরভ গঙ্গোপাধ্যায়
একদিনের আন্তর্জাতিকে শচীন-সৌরভের ওপেনিং জুটি বিশ্বের সেরা। দুজনে মিলে ৭ হাজারের কাছকাছি রান করেছেন পঞ্চাশের কাছাকাছি গড়ে।

সৌরভ গঙ্গোপাধ্যায়
শচীন তেন্ডুলকরের সঙ্গ মিলে একদিনের ম্যাচে সৌরভ সবচেয়ে বেশিবার ১৭৫ রানের বেশি পার্টনারশিপ গড়েছেন, মোট ৭ বার।

সৌরভ গঙ্গোপাধ্যায়
সৌরভই একমাত্র খেলোয়াড় যিনি পরপর চারটি একদিনের ম্যাচে সেরার পুরস্কার জিতেছেন।

সৌরভ গঙ্গোপাধ্যায়
ভারতীয়দের মধ্যে সৌরভই প্রথম শতরানের ইনিংস খেলেন অস্ট্রেলিয়ায়।

সৌরভ গঙ্গোপাধ্যায়
১৯৯৭, ১৯৯৯ ও ২০০০ সালে তিনি একদিনের ক্রিকেটে সারা বিশ্বে সবচেয়ে বেশি রান সংগ্রহ করেন এক ক্যালেন্ডার বছরে।

সৌরভ গঙ্গোপাধ্যায়
একদিনের ম্যাচে ২০০০ সালে এক ক্যালেন্ডার বছরে ৭টি শতরান করে রেকর্ড গড়েন সৌরভ।

সৌরভ গঙ্গোপাধ্যায়
সৌরভের ৪ টি ইনিংস উইসডেনের বিচারে একদিনের ক্রিকেটের সেরা ১০০ ইনিংসের মধ্যে স্থান পেয়েছে।

সৌরভ গঙ্গোপাধ্যায়
শচীনের পর দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসাবে একদিনের ম্যাচে ১০ হাজার রান পূর্ণ করেন সৌরভ।

সৌরভ গঙ্গোপাধ্যায়
বিশ্বের ষষ্ট ক্রিকেটার হিসাবে সবচেয়ে বেশি ৩০ বার ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন সৌরভ।

সৌরভ গঙ্গোপাধ্যায়
বিশ্বকাপে ৪টি শতরানের রেকর্ড রয়েছে সৌরভের। ২০০৩ বিশ্বকাপে তিনি তিনটি শতরান করে রেকর্ড গড়েন।

সৌরভ গঙ্গোপাধ্যায়
১৯৯৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে টনটনে ১৮৩ রানের বিশাল ইনিংস খেলেন সৌরভ। তার মধ্যে ১১০ রানই এসেছিল বাউন্ডারিতে।

সৌরভ গঙ্গোপাধ্যায়
লর্ডসে অভিষেক টেস্টে শতরান করেন সৌরভ। তিনি ১৩১ রান করেছিলেন যা এখনও অক্ষত রয়েছে।












Click it and Unblock the Notifications