ফিজিও ১০ বার বারণ করেছিলেন, সংশয় ছিল কেরিয়ার নিয়ে! তবু কেন ব্যাট হাতে মাঠে হনুমা বিহারী?
রঞ্জি কোয়ার্টার ফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ব্যাট করতে গিয়ে বাঁ হাতের কব্জিতে চিড় ধরে হনুমা বিহারীর। ফের চোট লাগলে সংশয় তৈরি হতো কেরিয়ার নিয়ে। তবু দলের স্বার্থে ফিজিওর নিষেধ উপেক্ষা করে ব্যাটিং বিহারীর।
হনুমা বিহারী দলের স্বার্থে ভাঙা কব্জি নিয়ে যেভাবে দুই ইনিংসে ব্যাট করেছিলেন তাতে ক্রিকেটপ্রেমীরা মুগ্ধ। রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশ অধিনায়ক বিহারী ব্যাট করার সময় কব্জিতে চোট পান। দেখা যায় বাঁ হাতের কব্জিতে চিড় ধরেছে। তারপরও ফের ব্যাট হাতে নেমে দলের জন্য মূল্যবান রান যোগ করেন বিহারী।

হনুমার লড়াই
বাঁ হাতের কব্জিতে চিড়় ধরায় ডান হাতে ব্যাট করা সম্ভব ছিল না। তাই কব্জির চোট যাতে আরও না বাড়ে সে কারণে বাঁ হাতে স্টান্স নেন। এক হাতেই ব্যাট ধরে সামলাতে থাকেন মধ্যপ্রদেশের বোলারদের। প্রথম ইনিংসে লিড নিলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের কারণে রঞ্জি সেমিফাইনালে যেতে পারেনি অন্ধ্র। যদিও অস্ট্রেলিয়ার মাটিতে হ্যামস্ট্রিংয়ে চোট নিয়েও লড়াই চালিয়ে ভারতকে টেস্ট ড্র করতে ভূমিকা রেখেছিলেন, ফের চোটের কাছে মাথা না নুইয়ে খেলা চালিয়ে যেতে থাকেন বিহারী।
(ছবি- হনুমা বিহারীর ইনস্টাগ্রাম)
কেরিয়ার নিয়ে সংশয় ছিল
বিহারীর এই লড়াই মনে থাকলেও এমনভাবে ব্যাটিং করা তাঁর কেরিয়ার নিয়ে সংশয় তৈরি করতে পারতো। এক হাতে রিভার্স স্য়ুইপও মারেন বিহারী, যে শট দেখে অবাক অনেকেই। দ্বিতীয় ইনিংসে দলের বিপর্যয় সামলাতে ১১ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। ডান হাতি ব্যাটার, কিন্তু বাঁ হাতেও বাউন্ডারি মারতে সক্ষম হন। জানা গিয়েছে, এমন চোট নিয়ে ফিজিও তাঁকে ব্যাট করতে বারণ করেছিলেন। কিন্তু কথা শোনেননি অন্ধ্র অধিনায়ক। প্রথম ইনিংসে রিটাহার্ড হার্ট হওয়ার পর ফের নেমেছিলেন দশম উইকেট জুটিতে ব্যাট করতে।
|
ফিজিওর নিষেধ উপেক্ষা দলের স্বার্থে
জিও সিনেমার আকাশবাণী শো-তে হনুমা বিহারী বলেন, যখন আমি সিদ্ধান্ত নিই ব্যাট করব, ফিজিও ১০ বার বারণ করেছিলেন। ব্যাট করতে গিয়ে ফের চোট লাগলে তা আমার কেরিয়ারকে অনিশ্চয়তার মুখে ফেলে দেবে, সেটা বলেছিলেন ফিজিও। আমি তখন তাঁকে বলি, এই ম্যাচের পর আমি খেলতে না পারলেও অসুবিধা নেই। কিন্তু আমি অন্ধ্রের হয়ে লড়াই করতে গিয়ে যদি পিছু হঠি, তা আমাকে সব সময় তাড়া করে বেড়াবে। কেন না, এটা ছিল কোয়ার্টার ফাইনাল ম্যাচ। অন্ধ্রের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট করতে না পারা আমাকে বিধ্বস্ত করে দিচ্ছিল। ফলে শেষ উইকেটে ১০-১৫ রান যোগ করতে পারলেও তা অ্যাডভান্টেজ হতে পারে, এটা ভেবেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিই। দলের স্বার্থে এমন করতে পারলে তা সাহস জোগায়।
ভারতীয় দলে কামব্যাক নিয়ে
ভারতের হয়ে ১৬টি টেস্টে ৮৩৯ রান করা বিহারী এখন ভারতীয় দলের বাইরে। এ প্রসঙ্গে তিনি বলেন, এটা কিছুটা হতাশাজনক। তবে আমার কাজ ঘরোয়া ক্রিকেটে রান করে কামব্যাক করা। আমি আত্মবিশ্বাসী যে, যদি দু-একটি মরশুমে আমি বড় রান করে দলকে জেতাতে পারি, তাহলে ফের দেশের হয়ে নিজেকে প্রমাণের সুযোগ পাব। বিদেশেও আমাকে ভালো খেলতে হবে। বিদেশে হয়তো এমনভাবে খেলতে পারিনি যা দলে জায়গা ধরে রাখার পক্ষে যথেষ্ট। আমার সঙ্গে কী হয়েছে, কেন বাদ পড়েছি, এ সব নিয়ে না ভেবে আমি নিজের পারফরম্যান্সেই মনোনিবেশ করতে চাই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications