'নাম্বার ফোর'-ই পাখির চোখ, সমাধান কি এই 'টেস্ট ব্য়াটসম্য়ান' - আইপিএল-এই দেবেন প্রমাণ
আইপিএল ২০১৯-এ সাদা বলের ক্রিকেটে তাঁর দক্ষতা দেখাতে চান হনুমা বিহারি। তাঁর মতে ভারতের বিশ্বকাপের দলে তিনি 'নাম্বার ফোর' স্থানে ভাল খেলতে পারবেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর আগে ভারত অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছিলেন আইপিএল-পারফরম্যান্সকে বিশ্বকাপের দল বাছার সময় দেখা হবে না। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজ কেটে যাওয়ার পরও ভারতের 'নাম্বার ফোর' ধাঁধার সমাধান মেলেনি বলেই মনে করা হচ্ছে। এই অবস্থায় আইপিএল-এর পারফরম্যান্স দিয়েই ওই জায়গা দখল করবেন বলে জানাচ্ছেন ভারতের টেস্ট দলের সদস্য হনুমা বিহারী।

আইপিএল ২০১৯ শুরু হতে আর মাত্র ১ সপ্তাহ বাকি। তার আগে হনুমা বিহারি দাবি করছেন, ভারতের 'নাম্বার ফোর' ব্যাটসম্যান হিসেবে যা যা গুণাবলী দরকার তার সবই তাঁর ব্যাটে রয়েছে। তিনি জানিয়েছেন, 'নাম্বার ফোর' ব্যাটসম্যান-এর টেকনিক ভাল হওয়া চাই, যা তাঁর রয়েছে। এছাড়া যে কোনও পরিস্থিতিতে ব্য়াট করার জন্য তৈরি থাকতে হয়। এই প্রসঙ্গে হনুমা বলছেন অস্ট্রেলিয়া সফরে টেস্টে তাঁর হছঠাত ওপেন করার কথা।
তিনি জানিয়েছেন আসন্ন আইপিএল-এ ভাল পারফর্ম করার বিষয়ে তিনি আত্মবিশ্বাসী। বাকিটা টিম ম্যানেজমেন্চটের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। এবারের আইপিএল-এ দিল্লি ক্যাপিটাল্স দলের হয়ে খেলবেন হনুমা। এর আগেও আইপিএল খেলেছেন, কিন্তু বিশেষ সফল হননি। তবে হনুমা মনে করছেন, এখন যখন খুশি তখন কপিবুক শটেই চার-ছয় মারার মতো শক্তি অর্জন করেছেন তিনি। এই বিষয়ে তিনি শিক্ষা নিয়েছেন বিরাট কোহলি ও কেইন উইলিয়ামসনকে দেখে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications