IPL 2022: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত গুজরাত টাইটানসের

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত গুজরাত টাইটানসের

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিলেন গুজরাত টাইটানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথম একাদশে কোনও পরিবর্তন আনেনি গুজরাত টাইটানস। অপর দিকে, একটি পরিবর্তন এসেছে সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে। সুচিতের পরিবর্তে দলে এসেছেন ওয়াশিংটন সুন্দর।

IPL 2022: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত গুজরাত টাইটানসের

রাজস্থান রয়্যালস মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে গুজরাতকে দ্বিতীয় স্থানে নামিয়ে শীর্ষ স্থান দখল করে নিয়েছে। তবে, এই ম্যাচ জিতে গুজরাত চাইবে শীর্ষ স্থান ফের দখল করতে। অপর দিকে, শীর্ষ স্থানে পৌঁছনোর সুযোগ এই ম্যাচে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদেরও। এসআরএইচ এই ম্যাচে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাত টাইটানসকে পরাজিত করলে রান রেটের বিচারে শীর্ষ স্থানে পৌঁছে যাবে। যদিও প্রথম তিন দলের পয়েন্ট দাঁড়াবে একই (৮ ম্যাচ ১২ পয়েন্ট)।

এ দিন টসে জিতে হার্দিক পান্ডিয়া বলেন, "ফ্রেস উইকেটে ম্যাচটা হতে চলেছে। আমরা জানি না উইকেটের চরিত্র কী রকম। উইকেটে প্রথম দিকে বোলারদের জন্য সুবিধা থাকবে। এছাড়া আমাদের কতটা রান তাড়া করতে হবে তা আগে থেকে জানতে পারাটা ব্যাটিং লাইআপের জন্য সুবিধাজনক, এটা অনেকটা পরিষ্কারল ধারনা দেবে। বোলিং-এ সাতটা অপশন রয়েছে আমাদের কাছে, প্রয়োজনে আমিও বল করবো।"

সানরাইজার্সের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, "উইকেট দেখে খুব ভাল লাগছে। দলে একটাই পরিবর্তন রয়েছে। সুচিথের পরিবর্তে প্রথম একাদশে ফিরেছে ওয়াশিংটন সুন্দর। প্রথম একাদশে ফিরতে পেরে বেশ খুশি ওয়াশিংটন।"

সানরাইজার্স হায়দরাবাদ:

অভিষেক শর্মা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রাহুল ত্রিপাঠী. এইডেন মার্করাম, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), শশাঙ্ক সিং, ওয়াশিংটন সুন্দর, মার্কো জেনসন, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, টি নটরাজন

গুজরাত টাইটানস:

ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), শুভমন গিল, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), অভিনব মনোহর, ডেভিড মিলার, রুল তেওয়াটিয়া, রশিদ খান, আলজারি জোসেফ, লকি ফার্গুসন, যশ দয়াল, মহম্মদ শামি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+