IPL 2022: নাইট রাইডার্সের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত গুজরাত টাইটানসের

নাইট রাইডার্সের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত গুজরাত টাইটানসের

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিলেন গুজরাত টাইটানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এক ম্যাচ বিশ্রামের পর দলে ফিরেছেন এই অলরাউন্ডার। গত ম্যাচে সামান্য চোটের কারণে খেলেননি হার্দিক। তার পরিবর্তে টাইটানসদের নেতৃত্ব দিয়েছিলেন রশিদ খান। হার্দিক ফের আসায় প্রথম একাদশের বাইরে গিয়েছেন বিজয় শঙ্কর। এ ছাড়া গুজরাতের বাকি দল অপরিবর্তিত।

নাইট রাইডার্সের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত গুজরাত টাইটানসের

অপর দিকে, কলকাতা নাইট রাইডার্স নিজেদের দলে তিনটি পরিবর্তন করেছে। লাগাতার তিন ম্যাচে হেরে হারের হ্যাটট্রিক সেরে ফেলেছে নাইট বাহিনী। দলকে ফের জয়ের সরণিতে নিয়ে আসতে গত আইপিএল-এর রানার্সদের গুজরাতের বিরুদ্ধে নির্বাচিত প্রথম একাদশ থেকে বাদ পড়েছে একাধিক বড় নাম। দলের বাইরে গিয়েছেন শেলডন জ্যাকসম, অ্যারন ফিঞ্চ এবং প্যাট কামিন্স। এই তিন ক্রিকেটারের পরিবর্তে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন স্যাম বিলিংস, টিম সাউদি এবং রিঙ্কু সিং। চলতি আইপিএএল-এ সাউদি এবং বিলিংস খেললেও প্রথম একাদশে এই ম্যাচে রিঙ্গু প্রথম সুযোগ পেলেন আইপিএল ২০২২-এ। এ দিন টসে হারা কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার জানিয়েছেন, তাঁর দল টসে জিতলেও তিনি ব্যাটিং-এর সিদ্ধান্ত নিতেন।

কলকাতা নাইট রাইডার্স:

ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারিন, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, স্যাম বিলিংস (উইকেটরক্ষক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, টিম সাউদি, শিভম মাভি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী

গুজরাত টাইটানস:

ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), শুভমন গিল, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, অভিনব মনোহর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আলজারি জোসেফ, লকি ফার্গুসন, মহম্মদ শামি, যশ দয়াল

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+