আইপিএলের চেয়েও বেশি আয় তামিলনাড়ু প্রিমিয়ার লিগে! অনন্য নজির গড়লেন সাই সুদর্শন

আইপিএলে চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের ক্রিকেটার বি সাই সুদর্শন। তামিলনাড়ু প্রিমিয়ার লিগের প্রথম নিলামে তিনি লাইকা কোভাই কিংসে গেলেন, আইপিএলের চেয়েও বেশি অর্থ উপার্জন করবেন।

আইপিএলের চেয়েও বেশি অর্থ উপার্জন করতে চলেছেন তামিলনাড়ুর ক্রিকেটার বি সাই সুদর্শন। ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি। বলা ভালো, এমন নজির এর আগে দেখাই যায়নি। ভারতে রাজ্যভিত্তিক যে টি ২০ লিগগুলি হয় তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় তামিলনাড়ু প্রিমিয়ার লিগ। তাতেই সুদর্শন যে দৃষ্টান্ত তৈরি করলেন তা তাক লাগানোর মতো।

টিএনপিএল নিলামে চমক

টিএনপিএল নিলামে চমক

টিএনপিএলে এবার হলো নিলাম, আইপিএলের ধাঁচেই। তাতে দেখা গিয়েছে রবিচন্দ্রন অশ্বিনকেও। তিনি ছিলেন ডিন্ডিগুল ড্রাগনসের (Dindigul Dragons) অকশন টেবিলে। এর আগে টিএনপিএলে ড্রাফট সিস্টেমের মাধ্যমে ক্রিকেটারদের নিত বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। এবার প্রথম নিলামেই তৈরি হলো ইতিহাস। ক্রিকেটারের এমন দর উঠল যা আইপিএলের আয়ের চেয়েও বেশি।

সুদর্শনের নজির

সুদর্শনের নজির

বি সাই সুদর্শনকে লাইকা কোভাই কিংস (Lyca Kovai Kings) নিলামের প্রথম দিনেই কিনে নিয়েছে ২১.৬ লক্ষ টাকায়। বাঁ হাতি এই নির্ভরযোগ্য ব্যাটারকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। কিন্তু কোভাই কিংস বাজিমাত করে। সাই সুদর্শন আইপিএল চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের সদস্য। সুদর্শন গত বছর আইপিএলে ৫টি ম্যাচ খেলেছিলেন। রান করেন ১৪৫, সর্বাধিক স্কোর অপরাজিত ৬৫। স্ট্রাইক রেট ছিল ১২৭.১৯।

আইপিএলের চেয়েও বেশি অর্থ উপার্জন

আইপিএলের চেয়েও বেশি অর্থ উপার্জন

আইপিএলের নিলাম থেকে সাই সুদর্শনকে ২০ লক্ষ টাকায় কিনেছিল গুজরাত টাইটান্স। সেটাই ছিল তাঁর বেস প্রাইস। এবারের মিনি অকশনের আগে তাঁকে ধরেও রাখে। কিন্তু টিএনপিএলের ফ্র্যাঞ্চাইজি তাঁকে ২১.৬ লক্ষ টাকায় কিনেছে। ফলে সুদর্শনের আইপিএলের আয় ছাপিয়ে গেল তামিলনাড়ু প্রিমিয়ার লিগে। আইপিএলে তিনি গুজরাত টাইটান্স দলে নিয়মিতভাবে জায়গা ধরে রাখতে পারবেন কিনা সেটা দেখার। কিন্তু টিএনপিএলে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে।

একনজরে কেরিয়ার

একনজরে কেরিয়ার

২১ বছরের সুদর্শন ১৮টি টি ২০ ম্যাচ খেলেছেন। ৪৯৭ রান করেছেন, সর্বাধিক স্কোর অপরাজিত ৬৫। ২টি অর্ধশতরান রয়েছে। স্ট্রাইক রেট ১২২। প্রথম শ্রেণির ক্রিকেটে ৭ ম্যাচে ৫৭২ রান সংগ্রহ করেছেন, ২টি শতরান ও একটি অর্ধশতরান রয়েছে। সর্বাধিক রান ১৭৯। ৫০ ওভারের ক্রিকেটে ১১ ম্যাচে তিনটি শতরান ও ২টি অর্ধশতরান-সহ ৬৬৪ রান করেছেন। সর্বাধিক স্কোর ১৫৪। ৫০ ওভারের ফরম্যাটে তাঁর ২টি উইকেটও রয়েছে। ২০২১ সালে তামিলনাড়ুর হয়ে সাদা বলের ক্রিকেট প্রথম খেলেন। গত বছরের ডিসেম্বরে হয় রঞ্জি অভিষেক। হায়দরাবাদের বিরুদ্ধে ১৭৯ রান করার পরের ম্যাচেই অন্ধ্রর বিরুদ্ধে ১১৩ রানের ইনিংস খেলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+