অন্ধ্রকে হারিয়ে বিজয় হাজারের সেমিফাইনালে লড়াকু গুজরাত, ব্যাট হাতে দুর্দান্ত পাঞ্চাল

অন্ধ্রকে হারিয়ে বিজয় হাজারের সেমিফাইনালে লড়াকু গুজরাত, ব্যাট হাতে কাঁপালেন পাঞ্চাল

বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে দাপুটে জয় পেল গুজরাত। সঠিক সময়ে জ্বলে উঠল প্রিয়াঙ্ক পাঞ্চালের ব্যাট। গুজরাত বোলারদের দাপটে টিকতেই পারলেন না অন্ধ্রপ্রদেশের ব্যাটসম্যানরা। ফলে ১১৭ রানের বড় জয় নিয়ে হাসিমুখে শেষ চারে প্রবেশ করল অক্ষর প্যাটেলের রাজ্য।

অন্ধ্রকে হারিয়ে বিজয় হাজারের সেমিফাইনালে লড়াকু গুজরাত, ব্যাট হাতে দুর্দান্ত পাঞ্চাল

দিল্লির অরুণ জেটলি স্টে়ডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় গুজরাত। তারা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৯ রান তোলে। ওপেনার প্রিয়াঙ্ক পাঞ্চাল ১৩১ বলে ১৩৪ রানের অনবদ্য ইনিংস খেলেন। ১০টি চার ও দুটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। ৫৯ বলে ৩৬ রান করেন রাহুল ভি শাহ। ২৪ বলে ৩৫ রান করেন রিপল প্যাটেল।

অন্ধ্রপ্রদেশের হয়ে তিন উইকেট নেন হরিশঙ্কর রেড্ডি। ২টি করে উইকেট নেন এল মোহন ও কেভি শশীকান্ত। ৩০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম থেকেই অন্ধ্রপ্রদেশের ইনিংস নড়বড় করতে থাকে। অধিনায়ক তথা ভারতীয় তারকা কোনও রান করেই সাজঘরে ফিরে যান। সেই সঙ্গে ভেঙে পড়ে অন্ধ্রের ব্যাটিংয়ের টপ অর্ডার। উইকেটরক্ষক রিকি ভুই (৬৭ রান) কিছুটা লড়াই করলেও তিনি সতীর্থদের সহযোগিতা পাননি। ফলে ১১৭ রানে ম্যাচ হারতে হয় অন্ধ্রপ্রদেশকে।

গুজরাতের হয়ে দুর্দান্ত বোলিং করেন আর্জান নাগওয়াসওয়ালা। ম্যাচে তিনি ৪ উইকেট নেন। তিন উইকেট নেন অভিজ্ঞ পীযূষ চাওলা। একটি করে উইকেট নেন চিন্তন গাজা, করণ প্যাটেল ও হার্দিক প্যাটেল। দিনের অন্য ম্যাচে কেরলকে ৮০ রানে হারিয়ে বিজয় হাজারে ট্রফির সেমিফাইনালে পৌঁছেছে কর্নাটক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+