GT20 Canada: সিরিজ সেরা হয়ে জমির মালিক ক্রিকেটার! কোন টুর্নামেন্টে দেওয়া হল এই পুরস্কার?

ক্রিকেট মাঠে ভালো খেললে পুরস্কারের অভাব হয়না। ট্রফি বা আর্থিক পুরস্কার তো থাকেই, সঙ্গে অনেক সময়ই গাড়িও পেয়ে থাকেন। কিন্ত কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগের দেওয়া হল অভিনব পুরস্কার। যা অবাক করার মতোই ঘটনা ক্রিকেট বিশ্বে।

মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে গ্লোবাল টি২০ কানাডা লিগে খেলেছেন শেরফান রাদারফোর্ড। টুর্নামেন্টের ফাইনালে দ্য জাগুয়ার্স টিমের বিরুদ্ধে ৫ উইকেটে জিতেছে মন্ট্রিয়ল টাইগার্স। কানাডার গ্লোবাল টি-২০ লিগে সিরিজের সেরা হয়েছেন ক্যারিবিয়ান এই ক্রিকেটার।

গ্লোবাল টি-২০ লিগে

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে তাঁকে যে পেল্লাই চেকটি দেওয়া হয়েছে, তাতে আর্থিক অঙ্ক লেখা নেই। বড় বড় করে লেখা রয়েছে ম্যান অফ দ্য সিরিজ শেরফান রাদারফোর্ড পাচ্ছেন আধা একর জমি। অর্থাৎ একটা টুর্নামেন্ট খেলে ৬ বিঘে জমির মালিক হলেন শেরফান।

সিরিজ সেরার পুরস্কারে নগদ অর্থ, ট্রফির পাশাপাশি রাদারফোর্ড আমেরিকা যুক্তরাষ্ট্রে হাফ একর জমি পেলেন। জমির মাপটা কম মনে হলেও আমেরিকায় ওটুকু জমির মূল্য অনেক। মাসখানেকের টুর্নামেন্টে ভাল খেলেই মার্কিন মুলুকে ঠিকানা পেয়ে যাচ্ছেন তিনি। দেশের জার্সিতে সফল না হলেও বিশ্বজুড়ে টি টোয়েন্টি ক্রিকেটে চুটিয়ে খেলছেন রাদারফোর্ড।


বিশ্ব জুড়েই ক্রমেই জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে টি টোয়েন্টি লিগ গুলির। ভারতের অনুকরনে বিশ্বের বেশির ভাগ দেশেই চালু হয়েছে টি টোয়েন্টি লিগ। এই টুর্নামেন্টগুলিতে ক্যারিবিয়ান ক্রিকেটারদের রমরমা। দেশের হয়ে খেলতে না দেখা গেলেও বিশ্বের বিভিন্ন ক্রিকেট লিগে দেখা যায় ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের। ব্যতিক্রম নয় কানাডার এই লিগও।যেখানে ভালো খেলে জমির মালিক হয়ে গেলেন রাদারফোর্ড।

গ্লোবাল

এই ক্রিকেট ও জমির সম্পর্ক যে এই শতাব্দীতেও সূচনা করেছিল পাকিস্তান। বিশেষ এই পুরস্কারের রাস্তা দেখিয়েছিল পাকিস্তান। ম্যান অব দ্য ম্যাচ হলে গাড়ি বা বিপুল অর্থ আর দেওয়া হয় না। তার বদলে মেলে জমি। যে রাস্তায় পাকিস্তান হেঁটেছিল, এবার একই নীতি নিল কানাডাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+