IPL 2024,GT vs SRH: জমাট বোলিংয়ের পর দুরন্ত ব্যাটিং, ঘরের মাঠে হায়দরাবাদকে হারিয়ে জয়ে ফিরল গুজরাত

ঘরের মাঠে জয়ে ফিরল গুজরাত টাইটান্স। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল গুজরাত ও হায়দরাবাদ। ৭ উইকেটে জয় পেল শুভমান গিলের দল।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স।শুরুটা ভাল করেছিলেন দুই ওপেনার মায়াঙ্ক আগরওয়াল ও ট্রেভিস হেড। পাওয়ার প্লে কাজে লাগিয়ে দ্রুত রান করছিলেন তাঁরা। হায়দরাবাদকে প্রথম ধাক্কা দেন আজ়মাতুল্লা ওমরজাই। ১৬ রানের মাথায় মায়াঙ্ককে আউট করেন তিনি।
গত ম্যাচে ভালো ব্যাটিং করলেও গুজরাতের বিরুদ্ধে ১৯ রান করে নূর আহমেদের বলে আউট হলেন হেড।

GT vs SRH IPL 2024

অভিষেক শর্মা ২০ বলে ২৯ রান করে আউট হলেন। সানরাইজার্স দলের বড় ভরসা ছিলেন আরসিবি ম্যাচের নায়র হেইনরিখ ক্লাসেন। কিন্তু তিনিও হতাশ করলেন। ১৩ বলে ২৪ রান করে রশিদ খানের বলে আউট হলে‌ন। ফলে বড় রান করা নিজামের শহরের দলের পক্ষে সম্ভব হল না।

শাহবাজ় আহমেদ ও আব্দুল সামাদ হায়দরাবাদের রান ১৫০ পার করান। শাহবাজ় ২২ ও সামাদ ২৯ রান করেন। পরিবর্তন ক্রিকেটার হিসাবে ওয়াশিংটন সুন্দর শূন্য রানে আউট হন। প্যাট কামিন্স ২ রান করলেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান তুলল হায়দরাবাদ।

অন্য়দিকে নিয়ন্ত্রিত বোলিংয়ে বাজিমাত করলেন মোহিত শর্মা। শেষ ওভারে মাত্র ৩ রান দিয়ে তুলে নিলেন ২ উইকেট।গুজরাতের বোলারদের মধ্যে মোহিত শর্মা তিনটি, একটি করে উইকেট নেন রশিদ খান, উমেশ যাদব, নূর আহমেদ, আজমাতুল্লা।

জবাবে ব্যাট করতে নেমে ঋদ্ধিমান সাহা এবং শুভমান গি‌ল শুরুটা ভালোই করেছিলেন। কিন্তু ঋদ্ধি বড় রান করতে ফের ব্যর্থ হলেন, ১৩ বলে ২৫ রান করে শাহবাজের বলেই আউট হলেন ঋদ্ধিমান সাহা।গি‌ল বড় রানের দিকে এগোলেও ২৮ বলে ৩৬ রান করে মার্কান্ডের বলে আউট হলেন। মিডল ওর্ডারে গুজরাতের হাল ধরেন সাই সুদর্শন এবং ডেভিড মিলার।এই দুই ব্যাটার অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে তোলেন। এই জুটিই জয় এনে দেয় গুজরাতকে।

ডেভিড মিলার ৪৪ এবং বিজয় শঙ্কর ১৪ রানে অপরাজিত থাকেন। ৫ বল বাকি থাকতেই জয় তুলে নেয় গুজরাত। তিন ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়ে ৪ পয়েন্ট নিয়ে গুজরাত বর্তমানে ৪ নম্বরে। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে সানরাইজার্স ৫ নম্বরে।

হারের মধ্যেই বড় ধাক্কা হায়দরাবাদ দলের। গোড়ালির চোট গোটা আইপিএল থেকে ছিটকে দিল ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ।শ্রীলঙ্কা সিইও অ্যাশলে ডি সিলভা বলেছেন, 'হাসারাঙ্গা আইপিএলে নামতে পারবে না। ওর রিহ্যাব দরকার। ওর গোড়ালি এখনও ফুলে রয়েছে।

IPL 2024: আইপিএলন ম্যাচ চলাকালীন মর্মা‌ন্তিক ঘটনা, মুম্বই ভক্তদের মারে প্রাণ হারালেন সিএসককে সমর্থক
দু"মাস পরই টি-২০ বিশ্বকাপ। মূলত সেই কথা মাথায় রেখেই আইপিএলে না খেলার সিদ্ধান্ত নেন লঙ্কান স্পিনার।।এতদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতেন হাসারাঙ্গা। এই নিলামে ১.৫ কোটি দিয়ে শ্রীলঙ্কার স্পিনারকে কিনেছিল হায়দরাবাদ। তাঁকে না পাওয়া কামিন্সদের জন্য বড় ধাক্কা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+