IPL 2024,GT vs DC: গুজরাতকে হেলায় হারাল দিল্লি, আইপিএলে দুরন্ত প্রত্যাবর্তন দাদার দলের

বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে মুখোমুখি গুজরাত টাইটান্স এবং দিল্লি ক্যাপিটালস। প্রথম ছয়টি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ জিতে এবং সমান সংখ্যক ম্যাচ হেরে গুজরাত বর্তমানে আইপিএল পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। অন্যদিকে আইপিএলে একেবারেই ভালো জায়গায় নেই দাদার দল দিল্লি।দিল্লি ক্যাপিটালস দুটিতে জিতে ও চারটিতে হেরে পয়েন্ট টেবিলের নয় নম্বরে রয়েছে। উভয় দলের কাছে প্লে অফের জন্য এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাচের আপডেট তুলে ধরা হল এই প্রতিবেদনে।

GT vs DC

Apr 17, 2024, 10:17 pm IST

GT vs DC: দিল্লির সহজ জয়

গুজরাতের বিরুদ্ধে ৬ উইকেটে জয় পেল দিল্লি ক্যাপিটালস। ৯০ রানের লক্ষ্য মাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় পেল ঋষভ পন্থের দল। টসে জিতে বোলিং নেয় দিল্লি। পুরো ২০ ওভার ব্যাটই করতে পারলেন না গুজরাত টাইটান্সের ব্যাটাররা। দিল্লির বিরুদ্ধে ম্যাচে ১৭.৩ ওভারে ৮৯ রানেই অল আউট হয়ে গেল শুভমান গিলের দল। ২৪ বলে ৩১ রান করা রশিদ খানই গুজরাতের সর্বোচ্চ স্কোরার। দিল্লি বোলারদের মধ্যে সর্বাধিক ৩ উইকেট নিলেন মুকেশ কুমার।২ টো করে উইকেট নিলেন ইশান্ত শর্মা ও ত্রিস্টান স্টাবস। জবাবে ব্যাট করতে নেমে ৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য রান তুলে নেয় দিল্লি। এই ম্যাচ জিতে ছয় নম্বরে উঠে এল দিল্লি। ৭ ম্যাচে ৬ পয়েন্টে রয়েছে দাদার দল। অন্যদিকে ৭ ম্যাচে ৬ পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে ৭ নম্বরে নে মে গেল গুজরাত।
Apr 17, 2024, 9:10 pm IST

GT vs DC: জয়ের জন্য দিল্লির লক্ষ্য ৯০

চলতি আইপিএ‌লে সর্বনিন্ম স্কোর তুলল গুজরাত, দিল্লির বিরুদ্ধে ম্যাচে ১৭.৩ ওভারে ৮৯ রানেই অল আউট হয়ে গেল শুভমান গিলের দল।৮ রানে ঈশান্তের বল পৃথ্বির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন গিল। আজও বড় রানে ব্যর্থ ঋদ্ধি। ২ রান করে মুকেশ কুমারের বলে বোল্ড হলেন ঋদ্ধিমান।গুজরাত দলের মিডল অর্ডার পুরোপুরি ব্যর্থ হল এই ম্যাচে। মিলার থেকে রাহুল তেওটিয়া সবাই ব্যর্থ হলেন। গুজরাত দলের হয়ে সর্বোচ্চ রান করলেন রশিদ খান, তাঁর সংগ্রহ ২৪ বলে ৩১। দিল্লির বোলারদের মধ্যে মুকেশ কুমার তিনটি, ঈশান্ত শর্মা ও ত্রিস্তান দুটি করে উইকেট নিলেন। চলতি আইপিএলে এটাই সর্বনিন্ম স্কোর।
Apr 17, 2024, 7:09 pm IST

GT vs DC: দুই দলের প্রথম একাদশ

গুজরাত টাইটান্সের দল- শুভমান গিল (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), সাই সুদর্শন, ডেভিড মিলার, অভিনব মনোহর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মোহিত শর্মা, নূর আহমেদ, সন্দীপ ওয়ারিয়ার, স্পেনসার জনসন, । দিল্লি ক্যাপিটালসের দল- পৃথ্বী শ, জ্যাক ফ্রেজার-ম্যাকগ্রুক, শেই হোপ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল, সুমিত কুমার , কুলদীপ যাদব, মুকেশ কুমার, ইশান্ত শর্মা, খলিল আহমেদ।
Apr 17, 2024, 7:01 pm IST

GT vs DC: টসে জিতল দিল্লি

আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে গুজরাত টাইটান্স। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল দিল্লি ক্যাপিটালস। দুটো দলই এই মুহূর্তে প্লে অফে জায়গা করে নেওয়ার জন্য কঠিন লড়াই করে যাচ্ছে। কারণ টুর্নামেন্ট এখনও পর্যন্ত দুটো দলেরই খুব একটা ভাল যায়নি। এখনও পর্যন্ত গুজরাত ও দিল্লি ৬টি করে ম্যাচ খেলেছে। আর গুজরাত তিনটি জয়ের সঙ্গে সঙ্গে ৬ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে দিল্লি মাত্র দুটো ম্যাচে জয় পেয়েছে। দাদার দলের পয়েন্ট ৪ । পয়েন্ট টেবিলে গুজরাত রয়েছে এই মুহূর্তে ছয় নম্বরে ও দিল্লি রয়েছে নয় নম্বরে।আইপিএলে পারস্পরিক দ্বৈরথের নিরিখে গুজরাত টাইটান্স এগিয়ে রয়েছে দিল্লি ক্যাপিটালসের চেয়ে। নিজেদের সপ্তম ম্যাচে জিতলে পয়েন্টের নিরিখে গুজরাত টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টসকে ছুঁয়ে ফেলবে দিল্লি ক্যাপিটালস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+