ধোনিকেই ৫০ বছরের সেরা বলে স্মৃতি হাতড়ে কোথায় পৌঁছোলেন গ্রেগ
ধোনিকেই ৫০ বছরের সেরা বলে স্মৃতি হাতড়ে কোথায় পৌঁছোলেন গ্রেগ
মহেন্দ্র সিং ধোনির মতো অধিনায়ক গত ৫০ বছরে আসেনি বলে দাবি করলেন গ্রেগ চ্যাপেল। ভারতকে দুটি বিশ্বকাপ দেওয়া মাহিকেই বিশ্বের সেরা অনুপ্রেরণাদায়ক অধিনায়ক বলে মর্যাদা দিলেন অস্ট্রেলিয় কিংবদন্তি তথা টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ। ধোনি সম্পর্কে কোন কোন ভালো কথা বললেন বিতর্কিত গুরু গ্রেগ।

সবার সেরা ধোনি
এক সাক্ষাৎকারে ইংল্যান্ডের কিংবদন্তি মাইকেল ব্রেয়ারলি, অস্ট্রেলিয় গ্রেট ইয়ান চ্যাপেল, মার্ক টেলর এবং ওয়েস্ট ইন্ডিজকে দুটি বিশ্বকাপ দেওয়া ক্লাইভ লয়েডের থেকেও নেতা হিসেবে মহেন্দ্র সিং ধোনিকে এগিয়ে রেখেছেন গ্রেগ চ্যাপেল। তর্কাতিত ভাবে ধোনিকে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক বলেও মর্যাদা দিয়েছেন কিংবদন্তি চ্যাপেল।

ধোনি সম্পর্কে চ্যাপেল
ভারতীয় ক্রিকেট দলকে ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া ৭২ বছরের গ্রেগ চ্যাপেল ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিরও বিরাট বড় ভক্ত। মাহিকে তাঁর সময়ের অন্যতম সেরা অল-রাউন্ডার বলেও আখ্যা দিয়েছেন চ্যাপেল। তাঁর কথায়, কঠিন কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করার সহজাত ক্ষমতা রয়েছে ধোনির। ভারতের প্রাক্তন অধিনায়কের মতো হার্ড হিটার তিনি ক্রিকেট বিশ্বে দেখেননি বলেও দাবি করেছেন গ্রেগ। বলেছেন, টিম ইন্ডিয়াকে কোচিং করানোর সময় ধোনির মজা ও মিষ্টি ব্যবহারে তিনি মুগ্ধ হয়েছিলেন।

ধোনি ক্যারিশমা
বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি, ৫০ ওভারের বিশ্বকাপ সহ তিনটি আইসিসি ট্রফি জিতেছেন মহেন্দ্র সিং ধোনি। যদি গ্রেগ চ্যাপেল যে রথিদের সঙ্গে এমএসের তুলনা টেনেছেন, তাঁদের সময় টি-টোয়েন্টি বিশ্বকাপ কিংবা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল না। থাকলে হয়তো পরিসংখ্যান অন্য রকম হতে পারত।

ধোনির কেরিয়ার এক নজরে
ভারতের হয়ে ৯০টি টেস্ট, ৩৫০টি ওয়ান ডে ও ৯৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা মহেন্দ্র সিং ধোনি তিন ফর্ম্যাটে যথাক্রমে ৪৮৭৬, ১০৭৭৩ ও ১৬১৭ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির শতরান সংখ্যা ১৬।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications