ইরফান পাঠানের ভূয়শী প্রশংসায় কী বললেন গ্রেগ চ্যাপেল

ইরফান পাঠানের ভূয়শী প্রশংসায় কী বললেন গ্রেগ চ্যাপেল

তাঁর ক্রিকেট কেরিয়ারে যবনিকা পড়ার জন্য অস্ট্রেলিয় লেজেন্ড তথা টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেল দায়ী, সেই জল্পনা উড়িয়ে দিয়েছিলেন ভারতের প্রাক্তন এল-রাউন্ডার ইরফান পাঠান। এর প্রতিদান স্বরূপ আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া ইরফান সম্পর্কে বেশ কিছু ভালো কথা বলেছেন গ্রেগ।

জল্পনা

জল্পনা

২০০৩ সালে মাত্র ১৯ বছর বয়সে ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পেয়েছিলেন বাঁ-হাতি পেসার ইরফান পাঠান। এরপর তাঁর কেরিয়ারের গ্রাফ ক্রমে ওপরের দিকে উঠতে শুরু করে। ২০০৫ সালে জন রাইটের পরিবর্তে টিম ইন্ডিয়ার কোচ করা হয় অস্ট্রেলিয়ার লেজেন্ড গ্রেগ চ্যাপেলকে। সেই সময়ই বোলার ইরফানকে ব্যাট হাতে ভারতের হয়ে ওপরের দিকে নামতেও দেখা যায়। অনেকের দাবি, ব্যাটিং-এ মনোনিবেশ করতে গিয়ে বোলিং-র লাইন, লেন্থ হারিয়ে ফেলেন ইরফান। এরপর ধীরে ধীরে আন্তর্জাতিক আঙিনা থেকে পাঠানের ছিটকে যাওয়ার জন্য সেই চ্যাপেলকেই দায়ী করে দেশের ক্রিকেট মহলের একটা অংশ।

গ্রেগ দায়ী নন

গ্রেগ দায়ী নন

নিজের আন্তর্জাতিক কেরিয়ার নষ্ট হওয়ার জন্য টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ গ্রেগ চ্যাপেলকে দায়ী করেন না ইরফান পাঠান। অল-রাউন্ডারের ভূমিকা পালন করতে গিয়ে তিনি তাঁর বলের লেন্থ ও সুইং ভুলে গিয়েছিলেন, তেমনটাও মনে করেন না দেশের প্রাক্তন বাঁ-হাতি। তাঁর পতনের জন্য চ্যাপেলকে দায়ী করা, সত্যকে গোপন করা ছাড়া আর কিছু নয় বলে দাবি ইরফান পাঠানের। তিনি এখনও বল সুইং সহ সঠিক জায়গায় ফেলতে পারেন বলেও দাবি দেশের প্রাক্তন বাঁ-হাতি অল-রাউন্ডারের।

নিঃস্বার্থ ইরফান

নিঃস্বার্থ ইরফান

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ভারতের প্রাক্তন অল-রাউন্ডার ইরফান পাঠানের ভূয়শী প্রশংসা করেছেন গ্রেগ চ্যাপেল। অজি লেজেন্ড বলেছেন, ইরফান একজন নিঃস্বার্থ ক্রিকেটার। দলের দরকারে ইরফানকে যে দায়িত্ব দেওয়া হত, তা হাসিমুখে পালন করতেন বলে জানিয়েছেন গ্রেগ চ্যাপেল।

দুর্দান্ত অল-রাউন্ডার

দুর্দান্ত অল-রাউন্ডার

ইরফান পাঠান দুর্দান্ত অল-রাউন্ডার ছিলেন বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ গ্রেগ চ্যাপেল। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে সাত রানের জন্য শতরান হাতছাড়া হওয়া এই ক্রিকেটারের সুইং বোলিং অসাধারণ বলে জানিয়েছেন গ্রেগ। পাকিস্তানের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্টের প্রথম ওভারে ইরফানের হ্যাটট্রিক স্মরণ করেছেন গ্রেগ চ্যাপেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+