তলে তলে জোট বেঁধে ঘোঁট পাকাচ্ছেন দুই প্রাক্তন ভারতীয় কোচ?

কোচ হিসেবে একজনের আমল ভারতীয় ক্রিকেটে সব থেকে বিতর্কিত অধ্যায় হিসেবে পরিগণিত হয় আজও, অন্য জন একাধিক দ্বি-পাক্ষিক সিরিজে জিতলেও কোনও বড় ট্রফি দিতে পারেননি দেশকে। আইসিসি'র প্রতিযোগীতায় ব্যর্থতা ছাড়া জোটেনি কিছুই।

তলে তলে জোট বেঁধে ঘোঁট পাকাচ্ছেন দুই প্রাক্তন ভারতীয় কোচ?

ঠিকই ধরেছেন কথা হচ্ছে গ্রেগ চ্যাপেল এবং সদ্য প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী'কে নিয়ে। এই দুই প্রাক্তনী'কে একই বিন্দু'তে মিলিয়ে দিচ্ছে তাঁদের বিবিধ বিতর্কিত মন্তব্য। ভারতীয় কোচের পদে মেয়াদ শেষ হওয়ার পর থেকেই গ্রেগ পর্ব মনে করিয়ে দিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে চলেছেন শাস্ত্রী। কারোর নাম না করলেও তাঁর আক্রমণের কেন্দ্রে কে বা কারা তা স্পষ্ট। তাঁর নিশানায় যাঁরা, তাঁরা প্রত্যেকেই শুধু ভারতীয় ক্রিকেট'কে নয়, বিশ্ব ক্রিকেট'কেও সমৃদ্ধ করেছে। ভারতীয় ক্রিকেটের উন্নতি সাধনে এঁদের যা অবদান রয়েছে, শাস্ত্রী'র তার সিকি ভাগও রয়েছে কি না, সেই উত্তর খুঁজতে কোনও বিশেষজ্ঞ লাগে না।

এই মুহূর্তে পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট। রবি শাস্ত্রী'র পরিবর্তে কোচের পদে এসেছেন রাহুল দ্রাবিড়। বিরাট কোহলি'র পরিবর্তে ওডিআই দলের অধিনায়কত্ব পেয়েছেন রোহিত শর্মা। নতুন কোচ এবং অধিনায়কের জুটি নিজেদের মতো করে দল'কে গুছিয়ে নিচ্ছেন। এই পরিস্থিতিতে সদ্য প্রাক্তন কোচ এবং জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার হিসেবে যে কোনও শুভ বুদ্ধি সমপন্ন মানুষ-ই দ্রাবিড়-রোহিতের পাশে দাঁড়িয়ে পরিবর্তনের মধ্যে দিয়ে যাওয়া ভারতীয় দলকে যে ভাবে সম্ভব সহযোগীতা করার চেষ্টা করবে। কিন্তু শাস্ত্রী'র পছন্দ উল্টো রাস্তা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই রবি'র মুণ্ডপাত করে একের পর এক পোস্ট করে চলেছেন দেশের ক্রিকেট প্রেমী'রা। এক কথায় যার নির্যাস, শাস্ত্রী অন্য ধাতু দিয়ে গড়া! বিতর্ক তৈরি না করলে তো সংবাদের শিরোনামে থাকা যাবে না! খবরে থাকতে হলে মনে রাখার মতো কিছু কর্মকাণ্ড করা জরুরি। কিন্তু যাঁর কিছুই নেই সে তো চেষ্টা করবেই বিতর্ক সৃষ্টি করে লাইমলাইটে থাকতে।

ভারতীয় ড্রেসিংরুমের সমস্যা কখনও বাইরে ছড়িয়ে পড়েনি। সাধারণ মানুষের চোখের আড়ালে রেখেই সমস্ত সমস্যা চার দেওয়ালের মধ্যে মিটিয়ে নেওয়ার রীতি ছিল। কপিল-গাভাসকরের জামান থেকে সৌরভ-সচিনের জমানায় একাধিক বিতর্ক সৃষ্টি হয়েছে ড্রেসিংরুমে। আবার তা মিটেও গিয়েছে। মূলত এই সমস্যাগুলি নিত্য লেগে থাকতো প্রতিবেশি দেশ পাকিস্তানে। সিনিয়র-জুনিয়র বিবাদ বা লবিবাজি সবই পাকিস্তান ক্রিকেটের নিত্যনৈমিত্তিক ঘটনা। কিন্তু সেই কালচারই এ বার দেখা যাচ্ছে এদেশে'র ক্রিকেটে।

সম্প্রতি সংবাদ সংস্থা'কে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় দলের প্রাক্তন ফিল্ডিং কোচ আর শ্রীধর জানিয়েছেন, কয়েক দিন আগেই রবি শাস্ত্রী'র সঙ্গে গ্রেগ চ্যাপেলের কথা হয়েছে। তিনি বলেছেন, "কিছু আগে রবি শাস্ত্রী'কে ডাকেন গ্রেগ চ্যাপেল। রবির সঙ্গে বিভিন্ন বিষয়ে কথাও বলেন তিনি।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+