Graham Thorpe: গ্রাহাম থর্পের জীবনের ইনিংস থামল ৫৫-তেই, বেন স্টোকসের হৃদয়বিদারক পোস্ট
Graham Thorpe: মাত্র ৫৫ বছর বয়স। প্রয়াত ইংল্যান্ড তথা সারের প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম থর্প। ২০১৯ সালে ওডিআই বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। সেই দলে ব্যাটিং কোচ ছিলেন থর্প।
দেশের হয়ে ১০০টি ওডিআই খেলেছেন। ৮২টি একদিনের আন্তর্জাতিক খেলেছেন। অভিষেক টেস্টে শতরানকারীদের তালিকাতেও আছে থর্পের নাম। তাঁর অকাল প্রয়াণে হৃদয়বিদারক পোস্টে শ্রদ্ধা জানালেন বেন স্টোকস।

আফগানিস্তান দলের হেড কোচ হিসেবে তাঁর নাম ঘোষণার কয়েক দিনের মধ্যেই থর্প ২০২২ সালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে। থর্প ইংল্যান্ডের কাউন্টি দল সারের হয়ে প্রায় ২০ হাজার রান করেছেন। টেস্টে ১৬টি শতরান-সহ তাঁর ৬৭৪৪ রান রয়েছে।
একদিনের আন্তর্জাতিকে শতরান না পাওয়া ইংল্যান্ডের ব্যাটারদের মধ্যে রানের নিরিখে শীর্ষে আপাতত থর্পই রয়েছেন। তিনি ২৩৮০ রান করেছেন। ইয়ান বোথামও ওডিআইয়ে শতরান পাননি। তিনি আছেন থর্পের পরেই। বোথামের রান ১১৬ ম্যাচে ২১১৩।
ইসিবির তরফে থর্পের প্রয়াণের খবর জানিয়ে গভীর শোকপ্রকাশ করা হয়েছে। ক্রিকেটীয় দক্ষতায় ইংল্যান্ডই শুধু নয়, বিশ্বজুড়েই থর্পের প্রচুর গুণমুগ্ধ রয়েছেন। অনেক স্মরণীয় সাফল্যে অবদান রেখেছেন। ক্রিকেট থেকে অবসরের পর কোচিংয়েও নজর কেড়েছেন গ্রাম থর্প।
থর্পের বাবা জিওফ, স্ত্রী আমান্ডা, সন্তানদের পাশাপাশি থর্পের পরিবার-পরিজন ও গুণমুগ্ধদের প্রতি সমবেদনার বার্তাও দিয়েছে ইসিবি। ১৯৮৮ থেকে ২০০৫ অবধি খেলেছেন প্রথম শ্রেণির ক্রিকেট। টেস্ট অভিষেক ১৯৯৩ সালে। নটিংহ্যামে সেই টেস্টে থর্প প্রথম ইনিংসে ৬ রান করলেও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১১৪ রান করে ম্যাচের সেরা হন।
ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলে হেড কোচ ক্রিস সিলভারউডের সহকারী হিসেবে ছিলেন। ব্যাটিং কোচের দায়িত্ব সামলেছেন। ২০২১-২২ মরশুমের অ্যাশেজের পর ইংল্যান্ড দলের কোচিং স্টাফদের রদবদল করা হয়। তখন সরতে হয়েছিল থর্পকেও।
আফগানিস্তানের কোচ হয়েও সেই দায়িত্ব পালন করতে পারেননি। ২০২২ সালের মার্চে থর্পকে কোচ নিয়োগ করে আফগানিস্তান। মে মাসেই তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। উল্লেখ্য, ইংল্যান্ডের হয়ে ১৯৯৬ ও ১৯৯৯ সালের বিশ্বকাপেও খেলেন থর্প।
বেন স্টোকস ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে লর্ডসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার টেস্টে দলকে নেতৃত্ব দেন। সেই ম্যাচে স্টোকস টস করতে যান জার্সির পিছনে থর্প লিখে, ছিল থর্পের জাতীয় দলের ক্যাপের নম্বরও। সেই ছবি দিয়েই আজ থর্পের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্টোকস।
২০০-০১ মরশুমে থর্পের শতরান পাকিস্তান ও শ্রীলঙ্কায় ইংল্যান্ডের টেস্ট সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এর কয়েক মাস পরেই ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৩১ বলে দ্বিশতরান পূর্ণ করেন। ২০০২ সালে তাঁর বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থর্প ওডিআই থেকে অবসর নেন।
ক্রিকেট থেকেও সরে যান অনির্দিষ্টকালের জন্য। এক বছর পর টেস্টে প্রত্যাবর্তন করে শতরান হাঁকান ওভালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তাতে সিরিজ ড্র রাখতে সক্ষম হয় ইংল্যান্ড। থর্প বাংলাদেশের বিরুদ্ধে শততম টেস্টটি খেলেন। কেভিন পিটারসেনের উত্থানের ফলে থর্প ২০০৫ সালের অ্যাশেজের দলে জায়গা পাননি।












Click it and Unblock the Notifications