ভারতীয় দলের পাকিস্তান সফর নির্ভর করছে সরকারের ছাড়পত্রের উপর, জানিয়ে দিলেন বিসিসিআই সভাপতি

ভারতীয় দলের পাকিস্তান সফর নির্ভর করছে সরকারের ছাড়পত্রের উপর, জানিয়ে দিলেন বিসিসিআই সভাপতি

নব নির্বাচিত বিসিসিআই সভাপতি রজার বিনি জানিয়ে দিলেন ভারতীয় দল কোন দেশে সফর করবে বা কোন দেশকে দ্বি-পাক্ষিক সিরিজ খেলার জন্য আমন্ত্রণ করবে তা পুরোটা নেই বিসিসিআই-এর হাতে, এর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ভারত সরকার। পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতের হতে চলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এ অংশ গ্রহণ করার বিষয়ে ভেবে দেখবে বলে বিবৃতি জারি করার এক দিন পর এই মন্তব্য করলেন বিনি।

প্রেস বিজ্ঞপ্তি জারি করে নিজেদের অবস্থান জানিয়ে দেন পিসিবি:

প্রেস বিজ্ঞপ্তি জারি করে নিজেদের অবস্থান জানিয়ে দেন পিসিবি:

শাহের এই মন্তব্যের পর একটি প্রেস রিলিজ জারি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই রিলিজে বলা হয়েছে এসিসি-র বোর্ড বা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে কোনও আলোচনা না করেই শাহ এমন মন্তব্য করেছেন। একই সঙ্গে জানানো হয়েছে, এই রকম কোনও সিদ্ধান্ত নেওয়া হলে আইসিসি বিশ্বকাপ ২০২৩ থেকে নিজেদের সরিয়ে নিতে পারে পাকিস্তান এবং ২০২৪-৩১ সাইকেলের মধ্যে ভারতের মধ্যে হওয়া অন্য কোনও আইসিসি ইভেন্ট থেকেও নিজেদের সরিয়ে নিতে পারে তারা।

কী বলেছেন রজার বিনি:

কী বলেছেন রজার বিনি:

রজার বিনি বৃহস্পতিবার সংবাদ সংস্থা এএনআই-কে বলেছেন, "এটা আমাদের সিদ্ধান্ত নয়। আমরা বলতে পারব না আমাদের দল কোথায় যাবে। আমাদের তার আগে সরকারের থেকে ছাড়পত্র নিতে হয় যে আমরা দেশ ছাড়বো কি না বা দেশে অন্য কোনও দেশকে আমন্ত্রণ জানাব কি না। আমরা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে পারি না, আমাদের নির্ভর করতে হয় সরকারের উপর।"

দীর্ঘ দিন বন্ধ ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ:

দীর্ঘ দিন বন্ধ ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ:

২০০৮ সাল থেকে বন্ধ ভারত-পাক দ্বি-পাক্ষিক সিরিজ। রাজনৈতিক চাপানউতোরের কারণে পাকিস্তানের সঙ্গে সমস্ত রকম ক্রিকেটীয় সম্পর্ক রোধ করে দেয় ভারত। তবে, পাকিস্তান বিশ্বকাপ খেলতে আগামী বছর ভারতে না এলেও তা বিশেষ কিছুই যায় আসে না। এমনিতেই পাকিস্তানের সেই দাপট নেই ক্রিকেট সার্কিটে যা রয়েছে ভারত বা বিসিসিআই-এর। তা ছাড়া পাকিস্তান না এলেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের মতো বিশ্বের প্রথম সারির দেশগুলি এমনিতেই আসবে ভারতে।

ভারত-পাকিস্তানে সাম্প্রতিক সাক্ষাৎ:

ভারত-পাকিস্তানে সাম্প্রতিক সাক্ষাৎ:

ভারত এবং পাকিস্তান বিগত এক বছরে তিন বার মুখোমুখি হয়েছে। গত বছর টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলকে ১০ উইকেটে পরাজিত করেছিল পাকিস্তান। সদ্য সমাপ্ত এশিয়া কাপে প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে পরাজিত হয়েছিল পাকিস্তান। কিন্তু এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে ভারতী দল পরাজিত হয় পাকিস্তানের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+