সচিনের সঙ্গে ক্রিকেট আড্ডা, মাঠে বসে কোহলিদের ম্যাচ দেখলেন গুগল সিইও পিচাই
রবিবার এজবাস্টন গ্যালারি থেকে ভারত-ইংল্যান্ড ম্যাচ উপভোগ করলেন গুগল সিইও সুন্দর পিচাই। ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিচাই। ধারাভাষ্যাকার সচিনের সঙ্গে ব্যালকনিতে বসে ম্যাচ দেখেন তিনি
বিশ্বকাপে দারুণ ছন্দে ভারতীয় দল। লিগের এক ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনাল পাকা করেছে নীল জার্সিধারীরা। কোহলিদের জন্য গলা ফাটাতে প্রতি ম্যাচেই গ্যালারিতে হাজির থাকতে দেখা যাচ্ছে বড় বড় তারকাদের। রবিবার যেমন এজবাস্টন গ্যালারি থেকে ভারত-ইংল্যান্ড ম্যাচ উপভোগ করলেন গুগল সিইও সুন্দর পিচাই। হাইভোল্টেজ ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিচাই। কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরের সঙ্গে ব্যালকনিতে বসে ম্যাচ উপভোগ করলেন সুন্দর
ম্যাচ দেখতে হাজির হয়ে সচিনের সঙ্গে দেখা করেন পিচাই। ক্রিকেট নিয়ে সচিনের সঙ্গে আড্ডা দিতে দিতে বিরাটদের ম্যাচ উপভোগ করলেন। একসময় সনুীল গাভাসকরের বড় ভক্ত ছিলেন। সুনীলের অবসরের পর সচিনের খেলা দেখে তাঁর ভক্ত বনে যান পিচাই। সেই সচিনের সঙ্গে ক্রিকেট আড্ডা, সঙ্গে বিরাটদের ম্যাচ উপভোগ।
গুগল সিইও সুন্দর পিচাইয়ের সঙ্গে ভারত-ইংল্যান্ড ম্যাচ দেখার ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফ্যানদের কাছে সচিন মজা করে জানতে চেয়েছেন, 'কেয়া এ সুন্দর পিকচার হ্যায়?'
Kya yeh Sundar pic-hai? 😀 pic.twitter.com/vEuZKJlu6r
— Sachin Tendulkar (@sachin_rt) July 3, 2019
উল্লেখ্য এর আগে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট বেছে দিয়েছিলেন পিচাই। গুগল সিও জানিয়েছিলেন, 'ফাইনালে ভারত-ইংল্যান্ডের মুখোমুখি হওয়া উচিত।' প্রসঙ্গত লিগ পর্বের ভারত-ইংল্যান্ড ম্যাচ দেখতে গ্য়ালারিতে হাজির ছিলেন পিচাই।
Straight drive and google drive ... pic.twitter.com/OM12MqSuHl
— Ambanilalani (@currymlalani) July 3, 2019
Click it and Unblock the Notifications