বিশ্বকাপের ফাইনাল খেলবে কোন দুটি দেশ, জানালেন গুগল সিইও পিচাই
বিশ্বকাপের ফাইনাল খেলবে কোন দুটি দেশ, জানালেন গুগল সিইও পিচাই
বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল খেলবে ভারত ও ইংল্যান্ড। এমনটাই মনে করেন গুগলের ইন্দো-আমেরিকান সিইও সুন্দর পিচাই।

এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে পিচাই জানিয়েছেন, ধারে-ভারে ভারত এবং ইংল্যান্ডই বিশ্বকাপে অংশ নেওয়া অন্যান্য দলের থেকে এগিয়ে। এবং এখনও পর্যন্ত বিশ্বকাপে দুই দলের যা পারফরম্যান্স, তাতে তাদের আটকানো মুশকিল হবে বলেই মনে করেন গুগলের ইন্দো-আমেরিকান সিইও। তবে ভারত ও ইংল্যান্ডের মধ্যে ফাইনাল হলে পাল্লা ভারী মেন ইন ব্লুদের বলেও মনে করেন সুন্দর পিচাই।
তবে বিশ্বকাপের নক-আউট স্টেজে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ডকে কড়া টক্কর দেবে বলেই দাবি সুন্দর পিচাইয়ের। তাঁর কথায়, এবারের বিশ্বকাপ অন্যান্য বারের থেকে আকর্ষণীয় হচ্ছে। আমেরিকাতেও ক্রিকেট বিশ্বকাপ নিয়ে মানুষের মধ্যে উৎসাহ আছে বলেই জানিয়েছেন সুন্দর পিচাই।












Click it and Unblock the Notifications