ভারতীয় ফ্যানেদের জন্য খুশির খবর, বুমরাহের চোটের কী আপডেট জেনে নিন

ভারতীয় ক্রিকেট ফ্যানেদের জন্য খুশির খবর। বুমরাহের চোট নিয়ে জানা গেল আপডেট খবর।

ভারতীয় ক্রিকেট ফ্যানেদের জন্য খুশির খবর। বুমরাহের চোট নিয়ে জানা গেল আপডেট খবর।

বুমরাহের চোট

বুমরাহের চোট

ঘরের মাঠে এখন ভারতের টানা একের পর এক ম্যাচ। এর মাঝেই চোটের কারণে দলের বাইরে বসে রয়েছেন জসপ্রীত বুমরাহ। পিঠের নীচের অংশে চোট রয়েছে বুমরাহের। যেকারণে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে দলে ছিলেন না বুমবুম। সিরিজ শুরুর আগে চেক আপের সময়ই বুমরাহের চোট ধরা পড়ে। যা নিয়ে অস্ত্রোপচারের আশঙ্কা তৈরি হয়েছিল।

অস্ত্রোপচারের প্রয়োজন নেই বুমরাহের

অস্ত্রোপচারের প্রয়োজন নেই বুমরাহের

তবে, দলের বোলিং কোচ ভরত অরুণ অবশ্য এখন জানিয়ে দিয়েছেন তারকা পেসারকে অস্ত্রোপচার করাতে হচ্ছে না। এবার বোর্ডের প্রাক্তন ফিজিও বৈভব দাগা এই সংবাদে শিলমোহর দিয়েছেন। তিনি বলেন, 'অস্ত্রোপচারের মাধ্যমে বুমরাহের চিকিৎসা করলে রিকভারির জন্য অনেকটা বেশি সময় জসপ্রীতকে দলের বাইরে থাকতে হবে। সেকারণেই অস্ত্রোপচারের পরিবর্তে অন্য পদ্ধতিতে বুমরাহকে সুস্থ করে তোলার চেষ্টা চলছে।' মনে করা হচ্ছে, নতুন বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বুমরাহকে পুরনো ফর্মে দেখা যেতে পারে।

হার্দিকের অস্ত্রোপচার

হার্দিকের অস্ত্রোপচার

প্রসঙ্গত পিঠের নীচের অংশের চোটের জন্য সম্প্রতি ইংল্যান্ডে গিয়ে ভারতীয় অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া অস্ত্রোপচার করিয়েছেন। এই মুহূর্তে প্রায় চার মাসের জন্য তাঁকে মাঠের বাইরে থাকতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+