লাল বেনারসিতে আগুন লাগালেন অনুষ্কা, বিরুষ্কার বিয়ের তারকা অতিথিদের না দেখা ফটো গ্যালারি

বিয়ে সেরেছেন কার্যত লুকিয়ে , সূদূর ইতালিতে। এবার দেশে ফিরে গ্র্যান্ড রিসেপশন দিলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা।

বৃহস্পতিবার দিল্লির শীতে উষ্ণতা বাড়ালেন বিরুষ্কা। লাল বেনারসিতে অনুষ্কা। সঙ্গে কালো শেরওয়ানি ও কাশ্মীরি শালে ঝকঝকে বিরাট কোহলি।

আগুন ধরালেন অনুষ্কা

আগুন ধরালেন অনুষ্কা

রিসেপশনের লুকে হালকা প্যাস্টেল শেডের রঙ বেছে নিয়েছিলেন অনুষ্কা শর্মা। আর এদিন একদম বিপরীতে হেঁটে একদম ভারতীয় নববধূদের প্রিয় লাল বেনারসিতে সাজলেন তিনি। সীমন্তে সিঁদুর, কানে গলায় ভারি জড়োয়ার গয়নায় এককথায় দিল্লির শীতে উষ্ণতা ভরে দিচ্ছেলেন অনুষ্কা।

ঝকঝকে বিরাট

ঝকঝকে বিরাট

একদিকে যখন অনুষ্কা যখন আগুন ধরাচ্ছেন, ঠিক তখনই তাঁর সঙ্গে ঝকঝকে উপস্থিত বিরাটের। কালো শেরওয়ানিতে ভারত অধিনায়কের রূপ খুলেছিল তা ফ্যানরা দেখা মাত্রই বুঝতে পারছেন। এদিকে বিরাটের কাঁধে ছিল কাশ্মীরি শাল। সব মিলিয়ে অধিনায়কের দারুণ উপস্থিতি।

ফটোগ্রাফারদের দাবি মেটালেন

বিরাট - অনুষ্কা যখন দিন কয়েক আগে দেশ ছেড়ে ইতালি পাড়ি জমিয়েছিলেন, তখন কাউকে জানিয়ে যাননি যে এবার তাঁরা বিয়ে করতে চললেন। কার্যত পালিয়ে বিয়ে সেরেছিলেন বিরুষ্কা। তবে দেশের প্রথম রিসেপশনে ফটোগ্রাফারদের দাবি মেটালেন নব দম্পতি।

সিজলিং কেমিস্ট্রি

সিজলিং কেমিস্ট্রি

বিরুষ্কার সিজলিং কেমিস্ট্রি ছিল চোখে পড়ার মতো। কখনো অনুষ্কার কথা বিরাট মুখে হাত দিয়ে হাসা, কখনো আবার অনুষ্কার বিরাটের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকা।

হাজির হন অতিথিরা

হাজির হন অতিথিরা

দিল্লির রিসেপশনে হাইপ্রোফাইল গেস্টদের মধ্য সবচেয়ে হেভিওয়েট ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিন আগেই প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ সেরে এসেছিলেন নব দম্পতি কথা রাখেন তিনিও। এসেছিলেন একটি ছাই রঙের শ্যুট পড়ে।

প্রধানমন্ত্রী-র শুভেচ্ছা

প্রধানমন্ত্রী ও নব দম্পতি পরস্পরকে নমস্কার ও প্রতি নমস্কার করেন। তারপর সবার দাবি মেনে তোলা হয় ছবিও। স্বতঃস্ফূর্ত আলাপচারিতায় রঙ গভীর হয় রিসেপশানের।

 হাজির ক্রিকেট দলের সদস্যরাও

হাজির ক্রিকেট দলের সদস্যরাও

হাজির ছিলেন সপরিবার সুরেশ রায়না, শিখর ধাওয়ান। অধিনায়কের বিয়েতে তাঁদের উজ্জ্বল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

হাজির গম্ভীরও

দিল্লির দুই তারকা ক্রিকেটার। তবে নাকি ক্রিকেটমহলে জল্পনা আছে বিরাটের সঙ্গে গম্ভীরের সম্পর্ক সেরকম ভালো নয়। তবে এদিন তিনিও এসেছিলেন তাঁর একসময়ের জুনিয়র বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলির বিয়েতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+