মানসিক সমস্যার কারণে ব্রেক!কোন সিরিজ দিয়ে দেশের হয়ে ক্রিকেটে ফিরছেন ম্যাক্সওয়েল

মানসিক সমস্যার কারণে ব্রেক!কোন সিরিজ দিয়ে দেশের হয়ে ক্রিকেটে ফিরছেন ম্যাক্সওয়েল

মানসিক সমস্যার কারণে অক্টোবরে দেশের হয়ে ক্রিকেট থেকে সরে গিয়েছিলেন। প্রায় তিন মাস পর এবার দেশের জার্সিতে ফিরতে চলেছেন গ্লেন ম্যাক্সওয়েল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ ও ওডিআই সিরিজে অস্ট্রেলিয়ার হয়ে ম্যাক্সওয়েলকে খেলতে দেখা যাবে। উল্লেখ্য মানসিক সমস্যা সারিয়ে ম্যাক্সওয়েল বাইশ গজে ফিরলেও ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে নির্বাচকরা তাঁকে দলে রাখেননি। তবে এই সময়ে বিগ ব্যাস লিগে ডানহাতি অলরাউন্ডার চুটিয়ে ক্রিকেট খেলে গিয়েছেন।

মিডল অর্ডারের শক্তি বাড়ল

জাতীয় নির্বাচকদের পক্ষ থেকে জাননো হয়েছে, 'ম্যাক্সওয়েলকে দলে ফিরে পাওয়া অবশ্যই সুখবর। ম্যাক্সওয়েল ফেরায় দলের মিডল অর্ডার অনেক বেশি শক্তিশালী হল।'

সুযোগ পেলেন না স্টোয়েনিস

সুযোগ পেলেন না স্টোয়েনিস

ম্যাক্সওয়েল সুযোগ পেলেও বিগ ব্যাস লিগে ৬১২ রান হাঁকানো মার্কাস স্টোয়েনিস জাতীয় দলে কোনও সুযোগ পায়নি। ২১ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার সীমিত ওভারের সিরিজ শুরু হচ্ছে।

একনজরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়ান ওডিআই স্কোয়াড

একনজরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়ান ওডিআই স্কোয়াড

অ্যারন ফিঞ্চ(অধিনায়ক), অ্যাস্টন আগার, অ্য়ালেক্স ক্যারি, প্যাট কামিন্স, জোস হ্যাসেলউড, মার্নাস লাবুসানে, মিচেল মার্স, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল মার্স, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা

 একনজরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ স্কোয়াড

একনজরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ স্কোয়াড

অ্যারন ফিঞ্চ( অধিনায়ক), সিন অ্যাবট, অ্যাস্টন আগার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স ,গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ম্যাথিউ ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা

 একনজরে সিরিজের সূচি

একনজরে সিরিজের সূচি

২১, ২৩ ও ২৬ ফেব্রুয়ারি তিনটি টি-২০ ও ২৯ ফেব্রুয়ারি, ৪ ও ৭ মার্চ তিনটি ওডিআই খেলবে অস্ট্রেলিয়া

ভারতের বিরুদ্ধে হার

ভারতের বিরুদ্ধে হার

প্রসঙ্গত ভারত সফরে এসে তিন ম্যাচের ওডিআই সিরিজে প্রথম ম্যাচ জিতে ১-০ লিড নিলেও পরের দুই ম্যাচ হেরে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া সিরিজ হারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+