মানসিক অসুস্থতায় অজি তারকা, সেকারণে ছুটিতে গেলেন তিনি

বুধবার ব্রিসবেনে লঙ্কাবাহিনীর বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। এরপর মনের রোগের চিকিৎসা করাতে সিরিজে শেষ ম্যাচ থেকে সরে দাঁড়ালেন ম্যাক্সওয়েল।

মনের রোগ সারাতে ক্রিকেট থেকে বেশ কিছুদিন ছুটি নিলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল।

এই মুহূর্তে দেশের জার্সিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলছিলেন ম্যাক্সওয়েল। বুধবার ব্রিসবেনে লঙ্কাবাহিনীর বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। এরপর মনের রোগের চিকিৎসা করাতে সিরিজের শেষ ম্যাচ থেকে সরে দাঁড়ালেন ম্যাক্সওয়েল। মিডল অর্ডারের তারকা ব্যাটসম্যান সিরিজ থেকে সরে দাঁড়ানোর জন্য আবেদন করলে অজি ক্রিকেট বোর্ড তা গ্রহণ করেছে।

মানসিক সমস্যায় অজি তারকা, সেকারণে ছুটিতে গেলেন তিনি

ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'মূলত মানসিক সমস্যায় ভুগছেন ম্যাক্সওয়েল। সেকারণেই ক্রিকেট থেকে কিছুদিনের ছুটিতে যাচ্ছেন ক্রিকেটার। এই নিয়ে সতীর্থদের সঙ্গে কথা বলেই কিছুদিনের জন্য ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ম্যাক্সেওয়েল। আমরা ম্যাক্সওয়েলের পাশে আছি। ম্যাক্সওয়েল দলের অন্যতম সম্পদ। খুব শীঘ্রই ওকে আমরা ক্রিকেটে ফিরতে দেখতে চাই।'

প্রসঙ্গত শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ম্যাক্সওয়েল। অ্যাডিলেডে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ২৮ বল খেলে ৬২ রান করেছিলেন ম্যাক্সওয়েল। অজি ডানহাতির ইনিংস সাজানো ছিল ৭টি চার ও ৩টি ছয় দিয়ে। ইংল্যান্ডের মাটিতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে অজি দলের মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ম্যাক্সওয়েল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+