গ্লেন ম্যাক্সওয়েলকে একদিনের সিরিজে চাইছে অস্ট্রেলিয়া, কব্জির চোট নিয়ে ব্যাট করতে নেমেও ব্যর্থ অজি অলরাউন্ডার

গ্লেন ম্যাক্সওয়েলকে ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে পেতে চাইছে অস্ট্রেলিয়া। ক্লাব ক্রিকেটে রান পেলেও শেফিল্ড শিল্ডের ম্যাচে দুই ইনিংসেই ব্যর্থ ম্যাক্সওয়েল। কব্জির চোট পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করলেন।

গ্লেন ম্যাক্সওয়েলের দিকে তাকিয়ে অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে ম্যাক্সওয়েলকে পাওয়া যাবে না। তবে একদিনের সিরিজে নির্ভরযোগ্য এই অলরাউন্ডারকে পেতে চাইছে অজিরা। এরই মধ্যে শেফিল্ড শিল্ডে কামব্যাক ম্যাচ খেলতে গিয়ে কব্জিতে চোট পেয়ে উদ্বেগ বাড়ান ম্যাক্সওয়েল। তবে দুশ্চিন্তা আপাতত কেটেছে।

কব্জির চোট নিয়ে ব্যাট করতে নেমেও ব্যর্থ ম্যাক্সওয়েল

টি ২০ বিশ্বকাপের পর বন্ধুর বাড়িতে পার্টি চলাকালীন পা ভেঙেছিল ম্যাক্সওয়েলের। অস্ত্রোপচার করাতে হয়। যে ধরনের চোট লেগেছিল তাতে কেরিয়ার নিয়ে সংশয় তৈরির উপক্রম ছিল। যদিও অবশেষে মাঠে ফিরেছেন গ্লেন ম্য়াক্সওয়েল। ভারতে টেস্ট সিরিজ খেলতে না পারার আক্ষেপ রয়েছে অজি অলরাউন্ডার। গত শনিবার তিনি ফিটজরয়-ডনকাস্টার ক্লাবের হয়ে ৬১ রানের ইনিংস খেলেন। চার-ছক্কাও হাঁকান বেশ কয়েকটি। জেতান তাঁর দলকে। যদিও গতকাল থেকে শুরু হওয়া শেফিল্ড শিল্ডে তিনি ব্যর্থ হলেন।

ভিক্টোরিয়ার সঙ্গে খেলা চলছে দক্ষিণ অস্ট্রেলিয়ার। প্রথম ইনিংসে ছয় নম্বরে ব্যাট করতে নেমে তিনি ৯ বলে ৫ রান করে লেগ বিফোর আউট হন। এরপর ফিল্ডিং করছিলেন স্লিপে। একটি বল বাঁচাতে গিয়ে কব্জিতে চোট পান। তাতে তাঁর দ্বিতীয় ইনিংসে খেলা নিয়েও সংশয় তৈরি হয়। যদিও স্ক্যানে দেখা গিয়েছে, তাঁর কব্জিতে কোনও ফ্র্যাকচার ধরা পড়েনি। তাতেও তিনি ব্যাটিং করবেন কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ভার ন্যস্ত হয়েছিল ভিক্টোরিয়ার মেডিক্যাল টিমের উপর। সবদিক খতিয়ে দেখে ম্যাক্সওয়েলকে ব্যাট করতে নামার অনুমতি দেওয়া হয়।

যদিও দ্বিতীয় ইনিংসেও রান পাননি অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার। ২ বল খেলে ওয়েস অ্যাগারের বলে বোল্ড হয়ে যান তিনি, শূন্য রানেই সাজঘরে ফেরেন। ম্যাক্সওয়েল ভাঙা পা সারিয়ে মাঠে ফিরেছেন। তার মধ্যেই কব্জিতে চোট পাওয়ায় সেদিকে নজর ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। স্বস্তির খবর একটাই বড় অঘটন ঘটেনি। ম্যাক্সওয়েল অবশ্য প্রথম ইনিংসে বোলিং করেননি। দ্বিতীয় ইনিংসে হাত ঘোরাবেন কিনা সেদিকে নজর থাকবে। এদিকে, অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, কামব্যাকের জন্য প্রয়োজনীয় সমস্ত ধাপ পার করতে পারলে নিশ্চিতভাবেই ম্যাক্সওয়েল ভারতে একদিনের সিরিজে খেলবেন। আরও কয়েকদিনের মধ্যে ছবিটা স্পষ্ট হবে। মার্চের ১৭ থেকে ২২ তারিখের মধ্যে তিনটি ওডিআই খেলবে অজিরা। ভারতের মাটিতে ম্যাক্সওয়েল ১৪টি একদিনের আন্তর্জাতিক খেলেছেন। ৪২১ রান করেছেন, সর্বাধিক ৯২ রান (২০১৩ সালে রাঁচিতে)। তিনটি অর্ধশতরান রয়েছে। ২০১৯ সালে ভারতে শেষবার ওডিআই খেলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+