Glenn Maxwell: ম্যাক্সওয়েল ফর্মে ফিরলেন আইপিএল নিলামের আগেই, অস্ট্রেলিয়ার কাছে চূর্ণ পাকিস্তান

Glenn Maxwell: গ্লেন ম্যাক্সওয়েলকে ছেড়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মাঠেও ম্যাক্সওয়েলের সময়টা ভালো যাচ্ছিল না। যদিও আজ ফের পেলেন ম্যাচের সেরার পুরস্কার।

আইপিএল নিলামের আগে টি২০ আন্তর্জাতিকে মারমুখী মেজাজে পাওয়া গেল ম্য়াক্সওয়েলকে। ব্রিসবেনে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টি২০ আন্তর্জাতিকে অস্ট্রেলিয়ার জয়ের ভিত গড়ল ম্যাক্সওয়েলের ইনিংসই।

Glenn Maxwell

দেশের মাটিতে পাকিস্তানের কাছে ওডিআই সিরিজ হারতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। পূর্ণশক্তির দল না নামানো, টেস্টে ফোকাস করতে গিয়ে ওডিআই সিরিজ হার ভালোভাবে নেননি অনেকেই। তবে টি২০ সিরিজের শুরুটা ভালোই করল অস্ট্রেলিয়া।

ব্রিসবেনে বৃষ্টির কারণে ম্য়াচটি সাত ওভারের করা হয়েছিল। পাকিস্তান টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেয়। অস্ট্রেলিয়া ৭ ওভারে ৯৩ রান তোলে। পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজে ২ বার শূন্য রানে আউট হওয়া ম্যাক্সওয়েল আজ দলের হয়ে সর্বাধিক রান করলেন।

পাঁচটি চার ও তিনটি ছয়ের সাহায্যে তিনে নামা ম্যাক্সওয়েল ১৯ বলে ৪৩ রান করেন। ৭ বলে ২১ রানে অপরাজিত থাকেন আইপিএল রিটেনশনে ব্রাত্যদের তালিকায় থাকা মার্কাস স্টইনিস। লখনউ সুপার জায়ান্টসের প্রাক্তনী এদিন ৭ বলে ২১ রান করে অপরাজিত থাকলেন।

টিম ডেভিড করেন ৮ বলে ১০। ওপেনার ম্যাথু শর্ট ৪ বলে ৭ ও জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ৫ বলে ৯ রান করেন। তাঁদের ২টি ক্যাচ ধরেন বাবর আজম। পাকিস্তানের হয়ে টি২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি ৫২টি ক্যাচ ধরার রেকর্ড গেল বাবরের দখলে, পিছনে ফেললেন ফখর জামানকে (৫০)।

আব্বাস আফ্রিদি ২টি ও নাসিম শাহ ও হ্যারিস রউফ ১টি করে উইকেট নেন। জবাবে খেলতে নেমে পাকিস্তান ৯ উইকেটে ৬৪ রান তোলে। আব্বাস ১০ বলে ২০ রানে অপরাজিত থাকেন। হাসিবুল্লাহ খান ১২ ও শাহিন শাহ আফ্রিদি করেন ১১।

ওপেনার সাহিবজাদা ফারহান করেন ৮। ২ থেকে ছয় নম্বর অবধি কোনও ব্যাটার ৫ রানও করতে পারেননি। শোয়েব মালিককে পিছনে ফেলে পাকিস্তানের হয়ে সর্বাধিক টি২০ আন্তর্জাতিক (১২৪) খেলার রেকর্ডটিও দখলে নিলেন বাবর। তবে এদিন তিনে নেমে তিন রানের বেশি করতে পারেননি। জেভিয়ার বার্টলেট ও নাথান এলিস তিনটি করে উইকেট নেন। অ্যাডাম জাম্পা ২টি ও স্পেনসার জনসন পেলেন ১টি উইকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+