৬৪ বলে অপরাজিত ১৫৪, বিগ ব্যাশে একের পর এক রেকর্ড তৈরি করলেন ম্যাক্সওয়েল
৬৪ বলে অপরাজিত ১৫৪, বিগ ব্যাশে একের পর এক রেকর্ড তৈরি করলেন ম্যাক্সওয়েল
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ঝড় তুললেন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার বিধ্বংসী এই ব্যাটসম্যানের দাপটে এমসিজি সাক্ষী থাকল টি-২০ ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় এক ইনিংসের। হবার্ট হ্যারিকেনসের বিরুদ্ধে ওপেন করতে নেমে ৬৪ বলে ১৫৪ রানে চোখ ধাঁধানো ইনিংস খেললেন ম্যাক্সওয়েল। ২২টি চার এবং চারটি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। ম্যাক্সওয়েলের দাপটে ২০ ওভারে ২৭৩/২ রান তোলে মেলবোর্ন স্টার্স।

ব্যাট হাতে মাঠে বাইশ গজে বোলারদের ঝলসে দেওয়া এই ইনিংসের সৌজন্যে বিগ ব্যাশ লিগের ইতিহাসে কোনও ব্যাটসম্যানের এটাই সর্বোচ্চ ব্যক্তিগত রান। একই রকম ভাবে ম্যাক্সওয়েলের কারণে এদিন যে রান স্কোর বোর্ডে তুলেছে মেলবোর্ন স্টার্স, সেটিও বিগ ব্যাশের ইতিহাসে কোনও দলের সর্বোচ্চ রান।
এই দিনই বিগ ব্যাশে নিজের শততম ম্যাচটি খেলছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। প্রথম ব্যাটসম্যান হিসেবে বিগ ব্যাশে দেড়শো রানের গণ্ডি এই ম্যাচে টপকালেন ম্যাক্সি। এ দিন ৪১ বলে নিজের শতরান সম্পূর্ণ করেন ম্যাক্সওয়েল। বিগ ব্যাশের দ্বিতীয় দ্রুততম শতরান এইটি। এই তালিকায় শীর্ষ স্থানে থাকা ক্রেগ সিমনসের থেকে মাত্র দুই বল বেশি খেলেছেন ম্যাক্সি। ৪৪ বলে শতরান করে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে লিউক রাইট
Record-breaking night 💚
— Melbourne Stars (@StarsBBL) January 19, 2022
▪️ Highest ever team @BBL score (273)
▪️ First time a team has scored over 250 in the BBL
▪️ Highest ever individual BBL score (154*)
▪️ First 150 in the BBL by an individual
▪️ 2nd fastest ever century (41 balls)#TeamGreen pic.twitter.com/PCY7poo8Qd
টি-২০ ক্রিকেটের ইতিহাসে মেলবোর্ন স্টার্সের এই রান দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২৭৮/৩ রান করেছিল আফগানিস্তান। ওই একই বছর অগস্টে তুরস্কের বিরুদ্ধে ২৭৮/৪ রান তুলেছিল চেক প্রজাতন্ত্র। এর পরই রয়েছে মেলবোর্ন স্টার্সের এই ইনিংস। এই ইনিংসের সৌজন্যে চলতি বিগ ব্যাশ লিগে ১৩ ম্যাচে ৪৬৮ রানে চলতি বিগ ব্যাশ মরসুম শেষ করলেন গ্লেন ম্যাক্সওয়েল। বিগ ব্যাশের শেষ চারে পৌঁছতে পারেনি ম্যাক্সওয়েলের দল। আট ম্যাচের লিগে ১৪ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে মেলবোর্ন স্টার্স।
এ দিন ম্যাক্সওয়েল ছাড়াও বড় রান পেয়েছেন মার্কোস স্টইনিস। ৩১ বলে ৭৫ রানের ঝোড়ো ইনিংস আসে এই অস্ট্রেলীয় অলরাউন্ডারের ব্যাট থেকে। চারটি চার এবং ছয়টি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস।
ম্যাক্সওয়েলের এই ইনিংস অনেকটা স্বস্তিতে রাখবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। আইপিএল-এ ১১ কোটি টাকা দিয়ে ম্যাক্সওয়েলকে রিটেন করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স।












Click it and Unblock the Notifications