স্পিনেই কাবু ঝুঁকি নেওয়া অস্ট্রেলিয়া, টানা দ্বিতীয় জয়ে টি২০ সিরিজে এগিয়ে গেল ভারত
অ্যাশেজ সিরিজকে গুরুত্ব দিতে গিয়ে ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজ জেতা হলো না অস্ট্রেলিয়ার। ব্রিসবেনে শনিবার মিচেল মার্শদের নামতে হবে সিরিজ হার বাঁচানোর জন্য।
পাঁচ ম্যাচের টি২০ সিরিজের প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচ জেতে অজিরা। তৃতীয় টি২০ আন্তর্জাতিক জেতার পর আজ সিরিজের চতুর্থ ম্যাচে ভারতের জয় ৪৮ রানে।

গোল্ড কোস্টে আজ টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন মার্শ। ট্রাভিস হেড ও শন অ্যাবটকে ছেড়়ে দেওয়া হয়েছে শেফিল্ড শিল্ড খেলে অ্যাশেজের প্রস্তুতি নিতে। আজকের অস্ট্রেলিয়া দলে চারটি পরিবর্তন আনা হয়। এদিন একাদশে আসেন গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডোয়ারশুইস, অ্যাডাম জাম্পা ও জশ ফিলিপ। মিচ আওয়েনকে একাদশে রাখেনি অস্ট্রেলিয়া, চেয়েছিল ফিলিপকে মিডল অর্ডারে রান করার সুযোগ করে দিতে।
ভারত নির্ধারিত ২০ ওভারে তোলে ৮ উইকেটে ১৬৭। ওপেনিং জুটি ভাঙে ৬.৪ ওভারে ৫৬ রানে। শূন্য রানে জীবন পাওয়া অভিষেক শর্মা করেন ২১ বলে ২৮। তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে। অপর ওপেনার শুভমান গিল চারটি চার ও ১টি ছয়ের সাহায্যে করেন ৩৯ বলে সর্বাধিক ৪৬ রান।
তিনে নেমে শিবম দুবে ১৮ বলে ২২ রান করেন। অধিনায়ক সূর্যকুমার যাদব ১০ বলে ২০ (২টি ছয়ের সাহায্যে), তিলক বর্মা ৬ বলে ৫, জিতেশ শর্মা ৪ বলে ৩, ওয়াশিংটন সুন্দর ৭ বলে ১২, অর্শদীপ সিং ৩ বলে ০ রান করে আউট হন। অক্ষর প্যাটেল ১১ বলে ২১ ও বরুণ চক্রবর্তী ১ বলে ১ রানে অপরাজিত থাকেন।
নাথান এলিস ৪ ওভারে ২১ ও অ্যাডাম জাম্পা ৪ ওভারে ৪৫ রান খরচ করে তিনটি করে উইকেট নেন। জেভিয়ার বার্টলেট ৪ ওভারে ২৬ ও মার্কাস স্টইনিস ৪ ওভারে ৪১ রান দিয়ে পান ১টি করে উইকেট।
জবাবে খেলতে নেমে ১৮.২ ওভারে ১১৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ৯ ওভারের শেষে তাদের স্কোর ছিল ১ উইকেটে ৬৭। ১১.৩ ওভারে ৯১ রানে পড়েছিল চতুর্থ উইকেট। এরপর মূলত ভারতীয় স্পিনাররাই ধস নামান অজিদের ইনিংসে। যার ফলে মাত্র ৩০ রানের ব্যবধানে শেষ সাতটি উইকেট হারায় অস্ট্রেলিয়া।
মিচেল মার্শ ২৪ বলে ৩০, ম্যাথু শর্ট ১৯ বলে ২৫, জশ ইনগ্লিস ১১ বলে ১২, টিম ডেভিড ৯ বলে ১৪, জশ ফিলিপ ১০ বলে ১০, মার্কাস স্টইনিস ১৯ বলে ১৭, গ্লেন ম্যাক্সওয়েল ৪ বলে ২, বেন ডোয়ারশুইস ৭ বলে ৫, জেভিয়ার বার্টলেট ১ বলে ০, অ্যাডাম জাম্পা ১ বলে ০ রানে আউট হন। নাথান এলিস ৫ বলে ২ রানে অপরাজিত থেকে যান।
বরুণ চক্রবর্তী ১.২ ওভার হাত ঘুরিয়ে ৩ রান দিয়ে ৩ উইকেট নেন। অক্ষর প্যাটেল ৪ ওভারে ২০ ও শিবম দুবে ২ ওভারে ২০ রান দিয়ে নিয়েছেন ২টি করে উইকেট। অর্শদীপ সিং ৩ ওভারে ২২, জসপ্রীত বুমরাহ ৪ ওভারে ২৭ ও বরুণ চক্রবর্তী ৪ ওভারে ২৬ রান খরচ করে পেয়েছেন ১টি করে উইকেট। নিজের প্রথম ওভারে এসেই মার্শকে ফেরান দুবে। এরপর আরেকজন বিপজ্জনক ব্যাটার ডেভিডের উইকেটও তিনিই নেন।
এদিনের জয়ের ফলে যে ব্যাপারটি নিশ্চিত হয়ে গেল তা হলো, শেষ ম্যাচে ভারত আরও ফুরফুরে মেজাজে নামতে পারবে। একদিনের আন্তর্জাতিক সিরিজ হারতে হয়েছিল। টি২০ সিরিজে পিছিয়েও পড়েছিল। কিন্তু এই সিরিজে আর হারতে হবে না। পরের ম্যাচে হারলে সিরিজ হবে ড্র, জিতলে বিশ্বচ্যাম্পিয়নরা নিশ্চিত করবে আরও একটি সিরিজ জয়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications