জমে যাবে রবিবার, ইংল্যান্ডে ফের ভারত-পাকিস্তান
জুন মাসে দুটো রবিবার ক্রিকেটপ্রেমী জনতা চেটেপুটে খেয়েছ ভারত বনাম পাকিস্তান লড়াই, এবার ফের একবার মহিলা ক্রিকেটাররা লড়বেন শ্রেষ্ঠত্বের জন্য
দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় মহিলা দল। একের পর এক ম্যাচ জিতে আত্মবিশ্বাস টগবগ করে ফুটছে। বিশ্বকাপে প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারানোর পর এবার ওয়েস্টইন্ডিজকেও হারিয়েছে মিতালী রাজ এন্ড কোং। এবার রবিবার মেগা ম্যাচ। মুখোমুখি চির প্রতিদ্বন্দ্বী ভারত বনাম পাকিস্তান।

গত মাসেই চ্য়াম্পিয়ন্স ট্রফি-র সময় দু'বার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। প্রাথমিক পর্বে ভারত জিতলেও ফাইনালে পাকিস্তানের কাছে হারতে হয়েছিল বিরাট কোহলি এন্ড কোংকে। এবার মিতালী রাজদের হাতে লড়াইয়ের অসি। নিজেদের ব্যাট দিয়ে পাকিস্তানি বোলারদের করতে হবে কচুকাটা। কখনই ম্যাচে চেপে বসতে দেওয়া যাবে না প্রতিপক্ষকে। এমনটাই দলীয় সতীর্থদের বার্তা দিয়ে রেখেছেন মিতালী।
অন্যদিকে টুর্নামেন্ট এখনও জয়ের মুখ দেখেনি সানা মীরের পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে হারতে হয়েছে তাঁদের। তাই চির প্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে টুর্নামেন্টে ফিরতে মরিয়া পাক মহিলা ব্রিগেড।

দারুণ ফর্মে রয়েছেন ভারতীয় মহিলারা ব্যাট হাতে রান পাচ্ছেন অধিনায়ক মিতালী রাজ এবং স্মৃতি মান্ধানা। নতুন রেকর্ড গড়েছেন মিতালী। অন্যদিকে স্মৃতির দুরন্ত ফর্ম স্বপ্ন দেখাচ্ছে ভারতেক। বল হাতে ইতিমধ্যেই কাঁপিয়ে দিয়েছেন দীপ্তি শর্মা, পুনম যাদব, হরমনপ্রীত যাদব। বিশ্বের সেরা উইকেট শিকারী ঝুলন গোস্বামী কোনও উইকেট না পেলেও যে কোনও দিনই জ্বলে উঠতে পারেন। পাকিস্তানের বিরুদ্ধে ঝুলনের অভিজ্ঞতাও বড় বাজি হয়ে উঠতে পারে।
সব মিলিয়ে বাইশ গজে আরও একটা সুপার সান ডে-র মঞ্চ প্রস্তুত। এবার শুধু টস করে মাঠে নামার অপেক্ষায় ভারত-পাকিস্তান দু'দলই।












Click it and Unblock the Notifications