অ্যাডিলেডে আজ সিরিজে টিকে থাকার লড়াই বিরাটদের, টসে জিতে ব্যাট করছে অস্ট্রেলিয়া
অ্যাডিলেডে দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। টসে জিতে ব্যাটিং নিয়েছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ভারতীয় দলে এদিন একটি পরিবর্তন করা হয়েছে।
অ্যাডিলেডে দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। টসে জিতে ব্যাটিং নিয়েছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ভারতীয় দলে এদিন একটি পরিবর্তন করা হয়েছে। পেসার খলিল আহমেদের জায়গায় প্রথম একাদশে স্থান পেয়েছেন মহম্মদ সিরাজ। এছাড়া আর কোনও পরিবর্তন হয়নি।

টসে বিরাট কোহলি হেড ডেকেছিলেন। কিন্তু টেল পড়ে। টসে জিতে তাঁরা যে ব্যাটিং করছেন তা জানিয়ে দেন ফিঞ্চ। এদিন ভারতীয় দলে দুটো পরিবর্তন অনিবার্য বলে মনে করা হচ্ছিল। একটা রিস্ট স্পিনার হিসাবে চাহাল-কে দলে নেওয়া এবং দীনেশ কার্তিকের স্থানে কেদার যাদব। কিন্তু, ভারতের প্রথম একাদশের ঘোষণায় এর কোনও টা পরিলক্ষিত হয়নি।
ভারতীয় একদিনের দলে কেদার যাদব-কে একজন স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসাবেই ধরা হয় এবং তাঁর যে কোনও সিচুয়েশনে দাঁড়িয়ে বড় শট খেলারও ক্ষমতা আছে। তাই দীনেশ কার্তিক যিনি বহু বছর ধরে ভারতীয় দলে খেললেও সেভাবে নিজের পা দলে মজবুত-ই করতে পারেননি, তাঁকে প্রথম একাদশে রাখা নিয়ে কিছুটা হলেও বিস্মিত ক্রিকেট মহল। কেদার যাদব প্রয়োজনে বোলিং-ও করতে পারেন।
এদিনের ভারতীয় দল- বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক),শিখর ধওয়ান, অম্বাতি রায়ডু, দীনেশ কার্তিক, এম এস ধোনি (উইকেট কিপার), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ভূবনেশ্বর কুমার, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়া দল- অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারে (উইকেট কিপার), উসমান খাওয়াজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, মার্কাস স্টোইনিস,গ্লেন ম্যাক্সওয়েল, ঝিয়ে রিচার্ডসন, নাথান লিঁয়, পিটার সিডল, জেসন বেহরেনডর্ফ।












Click it and Unblock the Notifications