ইংল্যান্ডের দুই ক্রিকেট লেজেন্ডকে দেওয়া হল নাইটহুড, বিস্তারিত জানুন
ইংল্যান্ডের ক্রিকেট লেজেন্ড জিওফ্রি বয়কট ও অ্য়ান্ড্রু স্ট্রসকে নাইটহুড দেওয়া হল। থেরেসা মে ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকার সময় দুই প্রাক্তন ক্রিকেটারের নাম এই সম্মানের জন্য মনোনিত করেন।
ইংল্যান্ডের ক্রিকেট লেজেন্ড জিওফ্রি বয়কট ও অ্য়ান্ড্রু স্ট্রসকে নাইটহুড দেওয়া হল। থেরেসা মে ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকার সময় দুই প্রাক্তন ক্রিকেটারের নাম এই সম্মানের জন্য মনোনিত করেন। ক্রিকেটে অসাধারণ কৃতিত্বের জন্য বয়কট ও স্ট্রসকে নাইটহুড দেওয়া হয়েছে।

নাইট বয়কট
১৯৬৪ থেকে ১৯৮২ পর্যন্ত ইংল্য়ান্ডের হয়ে ক্রিকেট খেলেন স্যার জিওফ্রি বয়কট। ১০৮টি টেস্টে ৪৭.৭২ গড়ে ৮১১৪ রান করেন তিনি। লাল বলের ক্রিকেটে ২২টি শতরান রয়েছে তাঁর। ইংল্য়ান্ডের হয়ে ৩৬টি একদিনের ম্যাচে ১০৮২ রান করেন স্যার জিওফ্রি বয়কট। একটি শতরানও রয়েছে ইংল্য়ান্ড লেজেন্ডের। ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যে জনপ্রিয়তা অর্জন করেন ৭৮ বছরের বয়কট। তাঁর কন্ঠস্বর এখনও ক্রিকেট প্রেমীদের কানে বাজে।

বিতর্কে বয়কট
২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ভিভ রিচার্ডস, গ্যারি সোবার্স, কার্টলে আম্ব্রোসের নাইটহুড পাওয়া নিয়ে মজার ছলে বর্ণবৈষম্য মূলক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন জিওফ্রি বয়কট। এর জন্য তাঁকে ক্ষমাও চাইতে হয়েছিল। ১৯৯৮ সালে প্রাক্তন প্রেমিকাকে হেনস্থা করার অভিযোগে স্যার জিওফ্রি বয়কটের তিন মাসের সাসপেন্ডেড জেল হয়।

নাইট স্ট্রস
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রস দেশের হয়ে ১০০টি টেস্টে ২১টি সেঞ্চুরি সহ ৭০৩৭ রান করেছেন। ১২৭টি ওয়ান ডে ম্যাচে ৬টি সেঞ্চুরি সহ ৪২০৫ করেছেন স্যার অ্যান্ড্রু স্ট্রস। ২০০৯ (ইংল্যান্ড) ও ২০১০-১১ (অস্ট্রেলিয়া) মরশুমের অ্যাসেজ দক্ষিণ আফ্রিকা জাত স্ট্রসের নেতৃত্বেই জিতেছিল ইংল্যান্ড। লেজেন্ড মাইক গ্যাটিং-র পর অস্ট্রেলিয়ার মাটিতে এই নজির গড়ে দেখিয়েছিলেন স্যার স্ট্রস।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications