এক ওভারে পাঁচ উইকেট! টি২০ আন্তর্জাতিকে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার গেদ প্রিয়ন্দনার

ইন্দোনেশিয়ার ২৮ বছর বয়সী ফাস্ট বোলার গেদে প্রিয়ন্দনা আন্তর্জাতিক টি২০ এক ওভারে পাঁচ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন। বিশ্বে পুরুষ বা নারী ক্রিকেটারদের মধ্যে তিনিই প্রথম এই বিরল কীর্তি স্থাপন করলেন।

আজ বালিতে কম্বোডিয়ার বিপক্ষে প্রথম টি২০ ম্যাচে তিনি এই বিরল নজির গড়েন।

কম্বোডিয়া ১৬৮ রানের লক্ষ্য তাড়া করছিল। ১৫ ওভার শেষে তাদের স্কোর ছিল ৫ উইকেটে ১০৬। ম্যাচের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে প্রিয়ন্দনা নিজের প্রথম ওভারে বল হাতে নেন। তিনি শাহ আবরার হুসেন, নির্মলজিৎ সিং এবং ছান্থোয়েন রাথানাককে পরপর তিন বলে আউট করে হ্যাটট্রিক সম্পন্ন করেন।

হ্যাটট্রিকের পর একটি ডট বল হয়, এবং তারপরেই প্রিয়ন্দনা মঙ্গদারা সক ও পেল ভেন্নাককে আউট করেন। এই ওভারে একটি ওয়াইডের মাধ্যমে কম্বোডিয়া মাত্র ১ রান সংগ্রহ করে এবং সব উইকেট হারায়। ফলস্বরূপ, তারা ৬০ রানে হেরে ম্যাচ থেকে ছিটকে যায়।

প্রিয়ন্দনা ইনিংস ওপেন করতে নেমে ১১ বলে ৬ রান করেন। ইন্দোনেশিয়ার ব্যাটিংয়ের নেতৃত্ব দেন উইকেটরক্ষক-ব্যাটার ডার্মা কেসুমা। তিনি ৬৮ বলে অপরাজিত ১১০ রান করেন, যার মধ্যে আটটি চার ও ছয়টি ছক্কা ছিল।

আন্তর্জাতিক টি২০ এই প্রথম হলেও, পুরুষদের টি২০-তে এমন কীর্তি আগেও দু'বার দেখা গেছে। ২০১৩-১৪ সালের বিজয় দিবস টি২০ কাপে ইউসিবি-বিসিবি একাদশের হয়ে আল-আমিন হোসেন এবং ২০১৯-২০ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কর্ণাটকের অভিমন্যু মিঠুন এক ওভারে পাঁচ উইকেট নিয়েছিলেন।

আন্তর্জাতিক টি২০-তে এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার ঘটনা এটি প্রথম হলেও, এর আগে ১৪ বার চার উইকেট নেওয়ার নজির রয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ২০১৯ সালে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার কীর্তি। তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টি২০ ম্যাচের তৃতীয় ওভারে পরপর চার বলে চার উইকেট নিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+