সাবধান ভারত,টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ান জার্সিতে জাতীয় দলে ফিরছেন ক্রিস গেইল

ধামাকা ক্রিকেটার ফিরে আসছেন। সাবধান টিম ইন্ডিয়া। দীর্ঘ বছর খানেক বাদে জাতীয় দলে ফিরে আসছেন ক্রিস গেইল।

ধামাকা ইজ ব্যাক। সাবধান ভারতীয় ক্রিকেট দল। দীর্ঘ এক বছর বাদে জাতীয় দলে ফিরছেন ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ভারতের বিরুদ্ধে দলে ফিরিয়ে আনল ক্রিস গেইলকে। ভারতের বিরুদ্ধে একটিমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।

ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি দলে ফিরছেন গেইল

২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার জাতীয় দলের জার্সি গায়ে খেলেছিলেন ক্রিসগেইল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড রীতিমতো উচ্ছ্বসিত। বোর্ডের পক্ষ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, ' ক্রিস গেইলের ফিরে আসাকে স্বাগত জানাচ্ছি , এই ফর্মাটে গেইল অন্যতম সেরা ব্যাটসম্যান। উনি যুক্ত হওয়ায় দলের গভীরতা বাড়বে। নিজের দেশের মাটিতে সেরা ভারতীয় দলের বিরুদ্ধে খেলার সুযোগ পাচ্ছেন গেইল।

পাশাপাশি নিজেদের দলের পারফরমেন্স নিয়ে রীতিমতো আশাবাদী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। দলে তারুণ্য ও অভিজ্ঞতার সঠিক মিশেল রয়েছে। ব্যাটিং ও বোলিং দুদিকেই ক্রিকেটার রয়েছেন যাঁরা ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। ভারতীয় দলের বিরুদ্ধে এই তরুণরা যদি জ্বলে উঠতে পারেন তাহলে তাদের জন্য আদর্শ ভবিষ্যত গড়ে নিতে পারবে।

২০১৪ সালের পর থেকে টেস্ট ক্রিকেট দলে আর সুযোগ পাননি ক্রিস গেইল। তবুও তিনি নিজের পঞ্চাশ বছর বয়স অবধি খেলা চালিয়ে যেতে চান। গেইল আগেই জানিয়েছিলেন তাঁর ইচ্ছা মেয়ে তাঁকে ক্রিকেটার হিসেবে খেলতে দেখুন। ক্রিস গেইল এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, 'আমি প্রথম মানুষ যে পঞ্চাশ বছর বয়স অবধি খেলতে চাই। আমার মেয়ে আমার খেলা দেখবে। স্ট্যান্ডে দাঁড়িয়ে বাবার খেলা দেখতে দেখতে হাততালি দেবে।' ক্রিস গেইল নিজের রঙিন স্বভাবের জন্য বিভিন্ন সময়ে বিতর্কে জড়িয়েছেন। কিন্তু বাবা হিসেবে নিজের মেয়ের জন্য একইরকম স্নেহশীল তিনি। পাশাপাশি ভারতের বিরুদ্ধে সিরিজে নিজেকে কাজে লাগাতে চান ক্রিস গেইল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+