করোনা মোকাবিলায় এবার মোদীর পাশে সুনীল গাভাসকর-চেতেশ্বর পূজারা

করোনা মোকাবিলায় এবার মোদীর পাশে সুনীল গাভাসকর-চেতেশ্বর পূজারা

করোনার বিরুদ্ধে লড়ছে দেশ। ভাইরাস মোকাবিলায় বিশ্বসংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ভারতেও ক্রমেই পরিস্থিতি খারাপ হচ্ছে। দেশে আক্রান্তের সংখ্যা ৪০০০ পেরিয়েছে। অন্যদিকে মৃত্যের সংখ্যা ১১৭। কঠিন লড়াইয়ে বলিউডের সেলেব থেকে ক্রিকেট তারকারা প্রত্যেকেই তাঁদের সাধ্যমতো প্রধানমন্ত্রীর আপতকালীন ত্রাণে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবার সাহয্য করলেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভারকর।

মানবিক সুনীল গাভাসকর

মানবিক সুনীল গাভাসকর

ভারতের কিংবদন্তি এই ক্রিকেটার করোনার বিরুদ্ধে লড়াইয়ে ৫৯ লক্ষ টাকা দান করলেন।

দুই ভাগে দান করলেন গাভাসকর

দুই ভাগে দান করলেন গাভাসকর

করোনার করাল গ্রাস থেকে দেশকে বাঁচাতে মোদীর ত্রাণ তহবিলে ৩৫ লক্ষ ও মহারাষ্ট্র সরকারের ত্রাণ তহবিলে ২৪ লক্ষ টাকা দান করেছেন সুনীল গাভাসকর।

সাহায্যের হাত বাড়িয়ে দিলেন চেতেশ্বর পূজারা

সাহায্যের হাত বাড়িয়ে দিলেন চেতেশ্বর পূজারা

অন্যদিকে ভারতের টেস্ট দলে ব্যাটিং স্তম্ভ চেতেশ্বর পূজারাও পিএম কেয়ার ফান্ডে এদিন দান করলেন। তবে দানের অঙ্ক গোপন করেছেন পূজারা।

বিরাটের পথে হাঁটলেন পূজি

বিরাটের পথে হাঁটলেন পূজি

এর আগে দানের অর্থের অঙ্ক গোপন করেন বিরাট-অনুষ্কা। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য করলেও এই কপল ঠিক কত টাকা দান করেছে সেই অঙ্ক প্রকাশ্যে আনেনি। ফলে জাতীয় সংকটে দানের কোনও অঙ্কই যে ছোট নয়, সেটাই বুঝিয়েছেন বিরুষ্কা। একইভাবে এবার পিএম কেয়ার ফান্ডে দান করলেও অঙ্ক গোপন করলেন বিরাটের সতীর্থ পূজারা। প্রধানমন্ত্রীর আপতকালীন ফান্ডের পাশাপাশি গুজরাতে মুখ্যমন্ত্রীর ত্রাণেও পূজির পরিবার সাহায্য করেছেন।

সচিন থেকে সৌরভ, করোনা মোকাবিলায় ক্রিকেটজগৎ

সচিন থেকে সৌরভ, করোনা মোকাবিলায় ক্রিকেটজগৎ

কিংবদন্তি সচিন তেন্ডুলকর পিএম কেয়ার ফান্ড ও মহারাষ্ট্র সরকারকে মিলিয়ে ৫০ লক্ষ টাকা দান করেছেন। অন্যদিকে রাজ্য ও কেন্দ্রকে মিলিয়ে সুরেশ রায়না ৫২ লাখ দান করেছেন।রোহিত শর্মা সব মিলিয়ে ৮০ লক্ষ টাকা দান করেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই পিএম কেয়ার ফান্ডে ৫১ কোটি টাকা দান করেছে। পশ্চিমবঙ্গে করোনা মোকাবিলায় গরীব মানুষদের অন্ন সংস্থানে ৫০ লক্ষ টাকার চাল দান করেছেন সৌরভ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+