টেস্টে ভারতের আগ্রাসী ব্যাটিংয়ের কৃতিত্ব রোহিতের, গম্ভীরের পা-চাটাদের তীব্র শ্লেষে বিঁধলেন গাভাসকর

Sunil Gavaskar: কানপুর টেস্টে ভারত অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়েছে সম্প্রতি। বৃষ্টি ও ভিজে আউটফিল্ডের কারণে আড়াই দিন নষ্টের পরও ভার জিতেছে এক সেশন হাতে রেখেই।

টেস্টে সাদা বলের ক্রিকেটের মেজাজে ভারতীয় দলকে ব্যাটিং করতে দেখে ইংল্যান্ডের বাজবলের মতো ভারতের অ্যাপ্রোচের নানা নাম দেওয়া হয়েছে। কৃতিত্ব কার? তা নিয়েও চলছে চর্চা।

Sunil Gavaskar

সুনীল গাভাসকর স্পোর্টসস্টারে কলামে লিখেছেন, একটি সংবাদপত্র ভারতীয় ব্যাটিংকে বলছে বসবল। দলের বস বা ক্যাপ্টেন রোহিত শর্মাকে কৃতিত্ব দিয়ে। ওল্ড পাওয়াররা বলছেন গামবল (Gamball), হেড কোচ গম্ভীরের জন্য। বেন স্টোকস ও ব্রেন্ডন ম্যাকালাম জুটি টেস্টে ঝোড়ো ব্যাটিং করায় বলা হয় বাজবল। সেই মেজাজে কয়েক বছর ধরে রোহিত শর্মা নিজে ব্যাটিং করছেন, দলকেও উৎসাহিত করছেন।

সানির মতে, গম্ভীর কয়েক মাস হলো হেড কোচ হয়েছেন। ফলে ভারতের আগ্রাসী ব্যাটিং অ্যাপ্রোচের জন্য তাঁকে কৃতিত্ব দেওয়া সেরা পর্যায়ের পা-চাটা। গম্ভীর নিজে এমন আগ্রাসী ব্যাটিং করেননি। যদিও ম্যাকালাম করতেন। ফলে যদি কাউকে কৃতিত্ব দিতেই হয়, তাহলে দেওয়া উচিত রোহিত শর্মাকেই, আর কাউকে নয়।

গাভাসকর লিখেছেন, বছর ৫০ আগের ওয়াটারগেট কেলেঙ্কারির পর থেকে দুর্নীতির কিছু হলেই নাম দেওয়া হয় এই গেট বা ওই গেট। ফলে এ ক্ষেত্রে এই বল বা ওই বল নাম না দিয়ে আমার প্রস্তাব, এটিকে রোহিতের নামের সঙ্গে সামঞ্জস্য রেখে বলা হোক গোহিট অ্যাপ্রোচ। বুদ্ধিমানরা ট্রেন্ডিং বেশি হবে এমন নানা নাম দিয়ে থাকে। যদিও অলসরা বাজবলের সঙ্গে নাম মিলিয়েই কিছু দেবেন।

ভারতীয় ইনিংসে প্রথম ওভারে যশস্বী জয়সওয়াল তিনটি চার মারলেও তা ছিল ঝুঁকিহীন শট। গাভাসকরের মতে, রোহিত যেভাবে প্রথম দুটি ছক্কা হাঁকিয়েছেন ঝুঁকি নিয়ে তাই মোমেন্টাম তৈরি করে দিয়েছিল। প্রথমে লং অন দিয়ে ছক্কা। পরে বোলার খাটো লেংথে বল করলে তিনি স্কোয়্যার লেগ দিয়ে পুল মারেন। এতেই বাংলাদেশের বোলাররা সমস্যায় পড়ে যান। পরের বোলাররাও বুঝছিলেন না কোথায় বল করতে হবে।

ভারতের এই অ্যাপ্রোচ দেখে ওল্ড পাওয়াররা ক্রেডিট নিতে চাইছেন বলেও কটাক্ষ করেন গাভাসকর। তাঁর কথায়, দৈনন্দিন জীবনে যেমন দেখা যায় প্রাপ্য না হলেও অনেকে কৃতিত্ব দাবি করেন এ ক্ষেত্রেও যিনি যোগ্য তাঁর কৃতিত্ব খাটো করে দেখানো হচ্ছে। ম্যাকালাম আগ্রাসী ব্যাটিং করতেন, কোচ হওয়ার পর দলকেও সেভাবে উৎসাহিত করছেন। তাঁর ডাকনাম বাজ দিয়ে যেমন বাজবল হয়েছে, তেমনই রোহিতের নামের সঙ্গে মিল রেখেই নতুন অ্যাপ্রোচের নাম হোক গোহিট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+