Gautam Gambhir: বিসিসিআইকে ৫ শর্ত দিলেন গম্ভীর? ভারতের কোচ হলে চিন্তা বাড়বে বিরাট-রোহিতের
Gautam Gambhir: ভারতীয় দলের হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হওয়ার নিরিখে এগিয়ে রয়েছেন গৌতম গম্ভীর। তাঁর সঙ্গে ডব্লিউভি রামন ইন্টারভিউ দিলেও।
নবভারত টাইমসের প্রতিবেদনে উল্লেখ, গম্ভীর বিসিসিআইকে পাঁচটি শর্ত দিয়েছেন। যা চিন্তা বাড়াতে পারে রোহিত শর্মা, বিরাট কোহলিদের।

গত সপ্তাহের মঙ্গলবার গম্ভীর ও রামন বিসিসিআইয়ের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির সদস্যদের সামনে ইন্টারভিউ দেন। তারপর কলকাতায় এসে গম্ভীর বলেছিলেন, খুব দ্রুতই কোচ সংক্রান্ত ঘোষণা হবে। ব্যক্তি নয়, দলই যে তাঁর অগ্রাধিকারের তালিকায় থাকবে সেটাও স্পষ্ট করেন।
গম্ভীর আরও বলেছিলেন, দলের প্রত্যেক ক্রিকেটারকে সমান চোখে তিনি দেখতে চান। হিরো কালচার বা তারকার বিষয়টি নাসপন্দ গম্ভীরের। দলের বাকিদের ছেড়ে শুধু তারকাদের দিয়ে ফোকাস যে তাঁর কোচিং দর্শনে নেই সেটাও বুঝিয়ে দেন। জানা যাচ্ছে, ভারতীয় দলের হেড কোচ হলে ক্রিকেট অপারেশনস সংক্রান্ত বিষয়ের পুরো নিয়ন্ত্রণ গম্ভীর নিজের হাতে রাখতে চান।
গম্ভীর বোর্ডকর্তাদের বলেছেন, তিনি নিজের পছন্দসই সাপোর্ট স্টাফ নিয়োগ করতে চান। বর্তমানে বিক্রম রাঠোর ব্যাটিং কোচ, পরশ মামব্রে বোলিং কোচ ও টি দিলীপ ফিল্ডিং কোচ হিসেবে রয়েছেন। এমনও জানা গিয়েছে, গম্ভীর নাকি ইতিমধ্যেই জন্টি রোডসের সঙ্গে কথা বলেছেন।
বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা, এমনকী মহম্মদ শামি যদি আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলতে না পারেন তাহলে তাঁদের ছেঁটে ফেলবেন, এই শর্তও বোর্ডকে দিয়েছেন বিরাট। টেস্ট ক্রিকেটের জন্য গম্ভীর পুরোপুরি আলাদা দল চান বলেও জানিয়ে রেখেছেন। তিনি ২০২৭ সালের বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা দায়িত্ব নেওয়ার প্রথম থেকেই শুরু করে দিতে চান বলেও বোর্ডকর্তাদের জানিয়েছেন।












Click it and Unblock the Notifications