Gautam Gambhir: দেশীয় কোচের পক্ষেই সওয়াল, দ্রাবিড়ের হটসিটে বসার লড়াইয়ে নিজের নামও ভাসিয়ে রাখলেন গম্ভীর?
কয়েকদিন আগেই ভারতীয় দলের কোচ হিসাবে রাহুল দ্রাবিড়কে পুনরায় ঘোষণা করেছে বিসিসিআই। তবে কতদিনের জন্য কোচের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে দ্য ওয়ালের তা এখনও সরকারিভাবে জানানো হয়নি। তবে ভারতীয় দলের কোচ নিয়ে এবার মুখ খুললেন গৌতম গম্ভীর। সদ্য নাইটদের মেন্টর হিসাবে নিযুক্ত হয়েছেন, এবার কী তাঁর নজর ভারতীয় দলের কোচের হটসিটে?
বুধবার ভারতীয় কোচ হিসেবে রাহুলের মেয়াদ বৃদ্ধির কথা জানিয়েছিল বিসিসিআই। কিন্তু কতদিন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে সে ব্যাপারে কোনও ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের এক কর্তার কথায়, পরের বছর টি২০ বিশ্বকাপ পর্যন্ত দ্রাবিড় কোচ হিসেবে থাকবেন। এখনও পর্যন্ত একটিও আইসিসি ট্রফি না জেতানো দ্রাবিড়ের কাছে বড় চ্যালেঞ্জ টি ২০ বিশ্বকাপ।

দ্রাবিড়ের মেয়াদ বৃদ্ধি প্রসঙ্গে গম্ভীর বলেন, 'আমরা দেখেছি বিশ্বকাপে ভারত কত ভাল খেলেছে। সেটা ভারতীয় কোচের অধীনেই। তা হলে কেন বিদেশি কোচ আনতে হবে? কেন ভারতীয় কোচের উপর ভরসা রাখব না আমরা? আমি বিদেশি কোচের অধীনেই বিশ্বকাপ জিতেছি, কিন্তু সেটা সম্পূর্ণ ভিন্ন।'
একইসঙ্গে গৌতি বলেন, 'দ্রাবিড় কত দিন কোচ থাকবে সেটা বলতে পারব না। তবে ভারতে অনেক বিকল্প আছে। আমি আশা রাখছি যে দ্রাবিড়কে সরিয়ে দিলেও এক জন ভারতীয়ের হাতেই দায়িত্ব দেওয়া হবে। কারণ দেশীয় কোচ আবেগকে ভালোভাবে বুঝতে পারেন। রণকৌশল বা আধুনিক কোচিং সব সময়ই গুরুত্বপূর্ণ হয়। তবে আবেগকে গুরুত্ব দিতে হবে।'
দেশের মাটিতে একদিনের বিশ্বকাপ শেষ হওয়ার পর ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়। আপাতত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে ভারপ্রাপ্ত কোচ হিসাবে দায়িত্ব পালন করছেন ভিভিএস লক্ষ্মণ। গম্ভীর ভারতীয় কোচের কথা তুলে নিজের নামই কী ভাসিয়ে রাখলেন গৌতি।
প্রাক্তন ভারত অধিনায়কের কোচিংয়ে তিনটি আইসিসি ট্রফি খেলেছে ভারত। ২০২২ সালে টি২০ বিশ্বকাপের সেমিফাইনা লে ভারত ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হারে ভারত। চলতি বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এবং একদিনের বিশ্বকাপে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয় টিম ইন্ডিয়াকে। তবু দ্রাবিড়ের উরপরই ভরসা রাখল বিসিসিআই।












Click it and Unblock the Notifications