Gautam Gambhir Birthday: সাফল্যের সঙ্গী বিতর্ক, জন্মদিনে ফিরে দেখা গম্ভীরের ক্রিকেট কেরিয়ারের সেরা মুহূর্তগুলি
সাফল্যে এবং বিতর্ক দুটোই তাঁর জীবনের যাত্রাপথে নিত্যসঙ্গী। ভারতীয় ক্রিকেট হোক বা আইপিএল গৌতম গম্ভীর মানেই এক বর্ণময় চরিত্র। সোমবার জীবনের বাইশ গজে ৪৩-এ পর্দাপণ করলেন গম্ভীর। দুটি বিশ্বকাপ থেকে আইপিএল ট্রফি গম্ভীরের কেরিয়ারে সাফল্য কম নেই। কেকেআরের মেন্টর থেকে বর্তমানে টিম ইন্ডিয়ার হেড কোচ। জন্মদিনে ফিরে দেখা গম্ভীরের ক্রিকেট কেরিয়ারে সেরা মুহূর্তগুলি।
গৌতম গম্ভীর ২০০৭ সালের টি২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে ৭৫ রান করেছিলেন। যা সেই ম্যাচ তথা বিশ্বকাপ জিততে কার্যকরী ভূমিকা নেয়। ২০১১ সালে একদিন বিশ্বকাপ ফাইনালেও ব্যাট হাতে জ্বলে উঠেন গম্ভীর। গুরুত্বপূর্ণ সময়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেন। তাঁর ১২২ বলে ৯৭ রানের ইনিংসটা ম্যাচের মোড় ঘুড়িয়ে দেয়।

এবার নজর রাখা যাক গম্ভীরের আইপিএল কেরিয়ারের দিকে। গম্ভীর অধিনায়ক হিসেবে ২০১২ এবং ২০১৪ সালে কেকেআরকে চ্যাম্পিয়ন করেন। ২০২৪ সালে মেন্টর হিসেবে নাইটদের ফের চ্যাম্পিয়ন করেন গম্ভীর। অর্থ্যাত কেকেআর যে তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে প্রতিবার জড়িয়ে আছেন গৌতি। ২০২২ সালে লখনউ দলের মেন্টর হিসেবে যুক্ত হন গম্ভীর, দুই মরশুম সেখানে কাটানোর পর ২০২৪ সালে যোগ দেন পুরানো দল নাইট রাইডার্সে।
- Captain ✅
— Tanuj Singh (@ImTanujSingh) October 14, 2024
- Player ✅
- Warrior ✅
- Coach ✅
- Mentor ✅
- Winner ✅
- Inspiration ✅
Gautam Gambhir is perfect in all these aspects, The ICON of Indian Cricket - HAPPY BIRTHDAY, GAUTAM GAMBHIR. 🫡⭐ pic.twitter.com/R1d8wbUILz
সাফল্যের মতোই বিতর্ক তাঁর নি২ত্য সঙ্গী। বরাবারই স্পষ্ট বক্তা। সাদাকে সাদা কালোকে কালো বলতেই ভালোবাসেন গম্ভীর। ধোনি থেকে বিরাট প্রত্যেকের সঙ্গেই বিতর্কে জড়িয়েছেন গম্ভীর। তবে ২০২৩ সালের আইপিএলে গম্ভীর-বিরাটের বিতর্ক সব কিছুকে ছাপিয়ে যায়। আইপিএলে সাফল্য পাওয়ার পর গৌতম গম্ভীরকে ভারতের সিনিয়র দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত করার বিষয়ে জল্পনা তৈরি হয়।
চলতি বছরের জুলাই মাসে বিসিসিআই টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসেবে গম্ভীরকে নিয়োগ করে। ইতিমধ্যেই সাফল্যের মধ্য দিয়েই টিম ইন্ডিয়ায় কোচিং ইনিংস শুরু করেছেন গম্ভীর। আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফি, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং একটি সম্ভাব্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল গম্ভীরের সামনে বড় চ্যালেঞ্জ। জন্মদিনে গম্ভীরকে শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই থেকে কেকেআর।












Click it and Unblock the Notifications