Gautam Gambhir: নিয়ম ভেঙে দল নির্বাচনের বৈঠকে কোচের উপস্থিতি, স্ক্যানারের তলায় গম্ভীরের পারফরম্যান্স
পাহাড় প্রমাণ প্রত্যাশা নিয়েই ভারতীয় দলের হেড কোচের হটসিটে বসেছেন গৌতম গম্ভীর। কিন্তু কোচিং ইনিংস শুরুর কয়েক মাসের মধ্যেই প্রবল চাপে গম্ভীর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ভারতীয় দলের হতাশাজনক পারফরম্যান্সের পরই স্ক্যানারের তলায় গম্ভীর। তাঁর নেওয়া একাধিক সিদ্ধান্ত এবং রণকৌশল নিয়ে প্রশ্ন উঠেছে।
সাংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুসারে, গম্ভীরের কোচিং নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, ভারতীয় দলের কোচ হওয়ার পর থেকেই আগ্রাসী ক্রিকেটের নীতির প্রচলন করেন গম্ভীর। কিন্তু তাঁর কোচিংয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে শুধু সিরিজই হারতে হল না ভারতকে, দুই দশক পর হোয়াইটওয়াশের লজ্জার মুখোমুখি হতে হল। ফলে কোচিং ইনিংসের শুরুতেই চাপে গম্ভীর।

দিল্লির পেসার হর্ষিত রানা এবং অন্ধ্রপ্রদেশের অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডিকে শুধুমাত্র গৌতম গম্ভীরের দাবিতেই বর্ডার-গাভাসকর ট্রফির দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। রবিবার নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পরই মুখ্য নির্বাচক অজিত আগারকরকে প্রধান কোচ গৌতম গম্ভীর এবং ব্যাটিং কোচ অভিষেক নায়ারের সাথে আলোচনায় করতে দেখা গিয়েছিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তাদের মধ্যে কথা বার্তা যে যথেষ্টই সিরিয়াস হচ্ছিল সেটাও বোঝা যায়।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজ দিয়েই ভারতীয় দলে কোচিং ইনিংস শুরু করেন গম্ভীর। কিন্তু একদিনের সিরিজ থেকেই ছবিটা ধীরে ধীরে বদলাতে শুরু করে। তিন ম্যাচের সিরিজে ২-০ জিতে যায় শ্রীলঙ্কা। ২৭ বছর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ হারতে হয়েছিল মেন ইন ব্লুকে। সিরিজে একটাও ম্যাচে জিততে পারেনি টিম ইন্ডিয়া। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজেও একই হাল হল।
আগামী ২২ নভেম্বর থেকে পারথে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। বিগত বছর গুলিতে বর্ডার গাভাসকর ট্রফি হয়েছে চার ম্যাচের। এবার সিরিজ হবে পাঁচ ম্যাচের। আগামী ১০ এবং ১১ নভেম্বর দুটি পর্যায়ে ভারতীয় দলকে অস্ট্রেলিয়া পাঠানো হতে পারে।
অস্ট্রেলিয়া সিরিজ গৌতম গম্ভীরের জন্য একটি বড় পরীক্ষা হবে কারণ এই সিরিজের উপরই ভারতীয় দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নির্ভর করছে। আপাতত গম্ভীরের পারফরম্যান্সকে স্ক্যানারে তলায় রাখা হয়েছে। ভারতীয় বোর্ডে নিউজিল্যান্ড সিরিজের ফলাফলের কারণ বিশ্লেষণ করবে। গম্ভীরের ডানা ছাঁটা হতে পারে।
ভারত অস্ট্রেলিয়া সিরিজে ফলাফল দেখেই অনেক কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে ভারত যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যোগ্যতা অর্জন করতে না পারে সেক্ষেত্রে হয়তো কড়া সিদ্ধান্ত নেওয়া হতে পারে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে।












Click it and Unblock the Notifications