কলকাতায় নতুন রূপে পা রেখে আবেগপ্রবণ ভিডিও টুইট গম্ভীরের, কী বললেন তিনি

আইপিএলের একাদশতম বছরে নতুনভাবে নতুন রূপে শুরু করেছেন কেকেআর-এর প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর। এবার তিনি দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক।

আইপিএলের একাদশতম বছরে নতুনভাবে নতুন রূপে শুরু করেছেন কেকেআর-এর প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর। এবার তিনি দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক। নিলামে কলকাতা যাতে তাঁকে তিনি দরাদরি না করে, সেজন্য আগে থেকে অনুরোধ করেছিলেন তিনি। শেষ অবধি নিজের রাজ্যের দল দিল্লি ডেয়ারডেভিলসে ফিরেছেন গোতি।

কলকাতায় নতুন রূপে পা রেখে আবেগপ্রবণ ভিডিও টুইট গম্ভীরের, কী বললেন তিনি

২০১১ সাল থেকে টানা সাত বছর ২০১৭ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব করেছেন গম্ভীর। এককথায় এই সাত বছরে কলকাতার ঘরের ছেলে হয়ে গিয়েছিলেন। এহেন গম্ভীর দলবল নিয়ে রবিবার কলকাতায় পা রাখলেন।

দমদম বিমানবন্দর থেকে দিল্লি দল বেরিয়ে এসে বাসে ওঠার সময় গৌতম গম্ভীরকে দেখে আওয়াজও উঠল। তবে আগের বারের চেয়ে এবারের আওয়াজ আলাদা। কলকাতায় পা রেখে গম্ভীর তাই নিজের আবেগ চেপে না রাখতে পেরে ভিডিও সহ টুইট করেছেন। সেখানে তিনি লিখেছেন, হাওয়ার গন্ধ এক। মুখগুলোও পরিচিত। তবে গোতি পাজি থেকে হঠাৎ করেই আমি হয়ে উঠেছি গৌতম দা...। এবং আমি এখন আমার পুরনো শহরে ফিরেছি!

The air smells familiar, faces look friendly, from ‘Gauti paaji’ all of a sudden I’ve become ‘Gautam Da’.....am I at my erstwhile home? @DelhiDaredevils @ipl @bcci #DilDilli #Dhadkega pic.twitter.com/WiAvZaYeEe
— Gautam Gambhir (@GautamGambhir) April 16, 2018

গম্ভীরের এই টুইট নিঃসন্দেহে আবেগ উসকে দেবে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাতটি আইপিএল খেলে ২ বার চ্যাম্পিয়ন করেছেন। মোট পাঁচবার তাঁর নেতৃত্বে প্লে-অফে খেলেছে কেকেআর। তবে এবার পালা দিল্লির অধিনায়কত্বের ব্যাটন হাতে নিয়ে ইডেনের মাঠ দাপানোর। তবে কোথাও গিয়ে বারবার কলকাতাকে মনে পড়ছে গম্ভীরের। যতই হোক, পুরনো দল বলে কথা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+