Gautam Gambhir: গৌতম গম্ভীরকে কটাক্ষ ধোনি-ভক্তদের, সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা

Gautam Gambhir: গৌতম গম্ভীর ভারতের হেড কোচ হওয়ার পর প্রথম টি২০ সিরিজে ভারত শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হারালেও মুখ থুবড়ে পড়ল ওডিআই সিরিজে।

সবচেয়ে বেশি যেটা ক্রিকেটপ্রেমীদের আঘাত করেছে, তা হলো ২৭ বছর পর শ্রীলঙ্কার কাছে ওডিআই সিরিজে পরাজয়। আর তাতেই গৌতম গম্ভীরকে নিয়ে চলছে তুমুল হাসাহাসি, সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা।

Gautam Gambhir -

ভারতের শ্রীলঙ্কা সফরের আগেই বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি বলেছিলেন, ছুটি বাতিল করে রোহিত শর্মা, বিরাট কোহলিদের গম্ভীর ওডিআই সিরিজে খেলতে বলায় স্পষ্ট, তিনি কোনও ঝুঁকি নিতে চাইছেন না। গম্ভীর পরীক্ষায় কেমনভাবে উত্তীর্ণ হন সেদিকে নজর রেখেছিলেন মনোজ।

মনোজ আরও বলেছেন, অনেক সময় দলের সাফল্য়ে কৃতিত্ব শুধু গম্ভীরকে দেওয়া হয়। তিনি মেন্টর ছিলেন কেকেআরের। তবে কেকেআরে হেড কোচ, সাপোর্ট স্টাফরাও রয়েছেন, সাফল্যের কৃতিত্ব তাঁদেরও। তাছাড়া গম্ভীর বিশেষজ্ঞ হিসেবে এতদিন যা বলেছেন, এবার তাঁর নিজের করে দেখানোর পালা।

ওডিআই সিরিজে দেখা গেল, ভারত ঘূর্ণি পিচে শ্রীলঙ্কার স্পিনারদেরই সামলাতে পারল না। খুঁজে পেল না স্পিন মোকাবিলার ওষুধ। গতকাল তো ২৬.১ ওভারেই অল আউট হয়ে যায় স্পিন খেলতে পারদর্শী বলে বেড়ানো ভারতের তারকাখচিত ব্যাটিং লাইন আপ।

কিন্তু পিচে যে জুজু ছিল না, নিজেদের প্রয়োগের খামতিতেই ভারতের টপ ও মিডল অর্ডার ব্যর্থ, তা স্পষ্ট হয়েছে পরের দিকে ওয়াশিংটন সুন্দরের ব্যাটিং থেকেই। পিচে টিকে থেকে রান করলেই গতকাল লজ্জার হারের মুখে ভারতকে পড়তে হলো তা বলেই মনে করা হচ্ছে।

গৌতম গম্ভীরের সঙ্গে মহেন্দ্র সিং ধোনির শীতল সম্পর্কের কথা সকলেই জানেন। ২০১১ সালে বিশ্বকাপ জয়ের পিছনে ফাইনালে মহেন্দ্র সিং ধোনির ছক্কার আড়ালে আজও ঢাকা পড়ে গম্ভীরের প্রশংনীয় ব্যাটিং। ফলে ধোনিকে নিয়ে মাতামাতি যে গম্ভীরের পছন্দ নয়, তা ঠারেঠোরে তিনি বুঝিয়েছেন নানা সময়।

ভারত গম্ভীরের কোচিংয়ে প্রথম সিরিজ হারতেই সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন ধোনি-ভক্তরা। এক ধোনি ভক্ত লিখেছেন, ২৮ বছর পর ভারতের বিশ্বকাপ জয়ের কৃতিত্বের ভাগ দাবি করে থাকেন গম্ভীর। তবে মানুষ তাঁকে মনে রাখবেন ২৭ বছর পর শ্রীলঙ্কার কাছে সিরিজে হারের জন্য।

আরেক নেটাগরিক লিখেছেন, গম্ভীর জমানার শুরু। ভারত শ্রীলঙ্কার কাছে ২৭ বছর পর সিরিজ হারল। জনৈক লিখেছেন, মনে করা হয়েছিল গম্ভীর ভারতীয় দলকে কেকেআরের মতো সাফল্য এনে দেবেন। বাস্তবে দেখা গেল তাঁর সময়ে দিল্লি ডেয়ারডেভিলসের মতো ব্যর্থ ভারত। গম্ভীরকে কটাক্ষে বিঁধে একজন লিখেছেন, ভারতের সবচেয়ে কঠিন সফরের কথা বললে গম্ভীর ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার কথা বলবেন না। দেখাবেন শ্রীলঙ্কা সিরিজকেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+